হোমনায় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদ এবং কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে কুমিল্লার হোমনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে হোমনা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
গতকাল শনিবার বেলা ১২ টার দিকে উপজেলা যুবলীগের সভাপতি খন্দকার নজরুল ইসলাম
ও সাধারণ সম্পাদক কায়সার আহম্মেদ ব্যাপারীর নেতৃত্বে এক বিশাল প্রতিবাদ মিছিল বের করা হয়। প্রতিবাদ মিছিলটি স্থানীয় সংসদ সদস্যর রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এছাড়াও পরে উপজেলা আওয়ামীলীগের নেতৃত্বে আরেকটি বিশাল প্রতিবাদ মিছিল বের হয়ে থানা গেইটে সামনে যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগসহ সহযোগী সংগঠনের নেতৃত্ববৃন্দরা একযোগ হয়ে ঘন্টাব্যাপী প্রতিবাদ মিছিল কর্মসূচি পালন করেন।
এই সময় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র এ্যাড. নজরুল ইসলাম, সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খন্দকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, পৌর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বাবুল, উপজেলা আওয়ামীলীগের সদস্য মাহবুবুর রহমান খন্দকার, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, যুবলীগের সভাপতি খন্দকার নজরুল ও সাধারণ সম্পাদক কায়সার আহম্মেদ ব্যাপারী, মহিলা লীগের সভাপতি নাছিমা আক্তার রিনা, জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তাইজুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকার ও সাধারণ সম্পাদক মো. ফোরকানুল ইসলাম পলাশ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন সকল বাঁধা উপেক্ষা করে দেশের উন্নয়ন করছেন ঠিক তখনই স্বাধীনতাবিরোধী অপশক্তি আবারো সে উন্নয়ন থামিয়ে দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে। আমাদের আবেগের ও আশ্রয়স্থল দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে দেওয়া ঔদ্ধত্যপূর্ণ নেতিবাচক বক্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বক্তারা আরো বলেন, গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তারা। কিন্তু তাদের এ অপচেষ্টা কখনই সফল হতে দিবে না হোমনা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
এছাড়া বিএনপির সন্ত্রাসীরা আমাদের নেত্রীকে নিয়ে যে কটূক্তি করেছে এটি মেনে নেওয়া যায় না দ্রুত আইনের মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের শাস্তির দাবি চেয়েছেন তারা।
এমএসএম / এমএসএম
শেরপুরের শ্রীবরদীতে ট্রাংকের ভিতর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
মহানবীকে কটূক্তির প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ-মিছিল
জয়পুরহাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
বগুড়ায় হামের উপসর্গে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু
নেত্রকোণার সদর উপজেলায় ঝড় তুফানে বাড়িঘরসহ গাছপালার ব্যাপক ক্ষতি
বাবুগঞ্জে অবৈধভাবে ডিজেল মজুদ: ব্যবসায়ীকে জরিমানা, তেল জব্দ
আত্রাইয়ে বেকারদের স্বাবলম্বী করতে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
মধুখালিতে চকলেট কিনতে গিয়ে ট্রেনে কাটা পড়ে যমজ ২ শিশুর মৃত্যু
কুড়িগ্রামে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষ রোপণ কর্মসুচির উদ্বোধন
হোমনায় যুবককের কোমরে মিলল বিদেশী পিস্তল ও গুলি-ম্যাগাজিনসহ আটক
পবিপ্রবিতে ডিভিএম ডিগ্রি পুনর্বহালের দাবিতে ডিভিএম ডিসিপ্লিনের শিক্ষার্থীদের সপ্তম দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন
ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় পৃথক চার স্থানে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত
র্যাবের অভিযানে জাল টাকা তৈরির সরঞ্জামসহ আটক ১
Link Copied