ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ৪-৬-২০২২ বিকাল ৫:৪৪
বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগের পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শনিবার (৪ জুন) পৌর শহরে এ কর্মসূচি পালন করা হয়। 
 
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টুর নেতৃত্বে দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গবা মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কবির উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ আহসান হাবীব রানা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ সরকার প্রমুখ। 
 
অপরদিকে বিকেলে এমপিপুত্র ও কানাডা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সালমান হাসান ডেভিড মারজানের নেতৃত্বে এমএ মতিন কারিগরি ও কৃষি কলেজ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গবা মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- কানাডা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সালমান হাসান ডেভিড মারজান, পৌর মেয়র মামুন সরকার মিঠু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স. ম আল মামুন সবুজ, তবকপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান, ধরনীবাড়ী ইউপি চেয়ারম্যান এরশাদুল হক, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সাঈদ প্রমুখ।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন