ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হরিণাকুণ্ডুতে আওয়ামী লীগের বিক্ষোভ


হরিণাকুণ্ডু প্রতিনিধি photo হরিণাকুণ্ডু প্রতিনিধি
প্রকাশিত: ৪-৬-২০২২ বিকাল ৬:৫

বঙ্গবন্ধুকন্যা ও আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সারাদেশের ন্যায় ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। এ উপলক্ষে শনিবার (৪ জুন) বিকেলে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান জোয়ার্দার এবং সাধারণ সম্পাদক রবিউল ইসলাম।

মিছিলটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে উপজেলা দোয়েল চত্বর মোড়ে সমাবেশে মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান জোয়ার্দার।

সাধারণ সম্পাদক রবিউল ইসলামের পরিচালনায় এ সময় সহ-সভাপতি সাজেদুল ইসলাম টানু মল্লিক, অ্যাড. বজলুর রহমান, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ শরিফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা অজগর আলী মাষ্টার, আমিরুজ্জামান পলাশ, পৌর আওয়ামী লীগের সভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র ফারুক হোসেন, যুবলীগের আহবায়ক আশরাফুল হক জুয়েল, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফিরোজ সালাউদ্দিন, শ্রমিক লীগের আহবায়ক আব্দুল হান্নান, ছাত্রলীগের আহ্বাবায়ক রিগ্যান আলী, পৌরসভার কাউন্সিলর আবু আসাদ রুনু, প্রমুখ বক্তব্য দেন। এছাড়াও এতে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়ন কর্মকান্ডের কথা উল্লেখ করে আগামীতে বিএনপি জামায়াতের যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথে থাকার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।

এমএসএম / জামান

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন