ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শরণখোলায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত


মাসুদ মীর, শরণখোলা photo মাসুদ মীর, শরণখোলা
প্রকাশিত: ৪-৬-২০২২ রাত ৮:১০
আওয়ামীলীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরন্ত শেখ হাসিনা'কে কটুক্তি এবং হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শরণখোলা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ৪জুন শনিবার বিকেল ৫টায় উপজেলা সদর রায়েন্দা বাজারের প্রধান সড়কগুলি প্রদক্ষিন করে শরণখোলা প্রেসক্লাবের সামনের বটতলায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাগেরহাট জেলা আওয়ামীলীগের সদস্য ও শরনখোলা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এম সাইফুল ইসলাম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন, জেলা আওয়ামীলীগের সম্পাদক অধ্যাপক মাহফুজুর রহমান, শরণখোলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম কালাম, শেখ আসাদ, আবুল হোসেন নান্টু, আসাদুজ্জামান স্বপন, জালাল আহম্মেদ রুমি, তপু বিশ্বাস, আলমগীর তালুকদার, যুবলীগ নেতা হাসান জোমাদ্দার, সেচ্ছাসেবকলীগ নেতা সুমন আকন্দ, ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
বক্তারা বলেন, সরকারের উন্নয়ন দেখে বিএনপি মাথা খারাপ হয়ে গেছে। দিশেহারা হয়ে বিএনপি পদ্মা সেতুর উদ্ধোধনের আগে ১৫ আগস্টের হাতিয়ার গর্জে উঠক আরেকবার শ্লোগান দিয়ে বঙ্গবন্ধুর হত্যায় তাদের জরিত থাকার কথা আবারো স্বীকার করেছে।
ওই শ্লোগানের মাধ্যমে প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা'কে হত্যার হুমকি দেয়া হয়েছে। তাই যেকোন মূল্যে বিএনপি’র এই অপতৎপরতা প্রতিহত করা হবে বলে ঘোষনা দেন তারা সকল নেতৃবৃন্দ

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত