চুমুর ঘটনায় ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ
করোনা বিধিনিষেধের মধ্যে সহকর্মীকে চুমু খেয়ে সমালোচনার মুখে পদত্যাগ করলেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
শনিবার প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে পদত্যাগপত্র জামা দেন তিনি। বরিস জনসনের কার্যালয় জানায়, ম্যাট হ্যানককের পরিবর্তে সাবেক অর্থমন্ত্রী সাজিদ জাভিদ দেশটির স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।
গত ৬ মে যুক্তরাজ্যের দৈনিক দ্য সান-এ একটি ছবি প্রকাশিত হয়। সেখানে দেখা যায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক গিনা কোলাডঅ্যাঞ্জেলোকে জড়িয়ে ধরে তার গালে চুমু দিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। ছবিটি মন্ত্রণালয়ের ভেতর থেকে তোলা হয়, যা ছিল সিসিটিভির ছবি। ছবি প্রকাশের পর তারা দু’জনেই দুঃখ প্রকাশ করেছিলেন।
এই ছবি প্রকাশের পর দেশটির লেবার পার্টি থেকে শুরু করে অনেকে তার পদত্যাগের দাবি তুলেন। তারা দাবি করেন, করোনা বিধিনিষেধ আইন প্রণয়নের সঙ্গে যুক্ত ছিলেন ম্যাট হ্যানকক। আর তিনিই সেই আইন ভঙ্গ করেছেন, যা গুরুতর অপরাধ। দেশের উচ্চপদস্থ একজন কর্মকর্তা হিসেবে তার পদত্যাগ করা উচিত।
প্রীতি / প্রীতি
ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন
সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের
ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র
কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার
দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র