ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

বায়ুমণ্ডলে সর্বোচ্চ কার্বন ডাই অক্সাইড ছিল মে মাসে


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৫-৬-২০২২ সকাল ৮:৫৮

পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের মাত্রা এই বছরের মে মাসে রেকর্ড পরিমাণে বেড়েছে। পৃথিবীতে উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী গ্যাসের বৃদ্ধির পারদ অবিরাম বেড়েই চলেছে। ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের (এনওএএ) সম্প্রতি প্রকাশিত ডাটা অনুযায়ী কার্বন ডাই অক্সাইডের মাত্রা বর্তমানে শিল্প বিপ্লবের আগের তুলনায় ৫০ শতাংশ বেশি।

হাওয়াইয়ের মাউনা লোয়া আগ্নেয়গিরির উপরে এনওএএর আবহাওয়া কেন্দ্রে পরিমাপ করা কার্বন ডাই অক্সাইড মে মাসে প্রতি মিলিয়নের ৪২১ অংশের শীর্ষে ছিল বলে বিজ্ঞানীরা ৩ জুন ঘোষণা করেন। এটা বায়ুমণ্ডলকে এমন অবস্থানে আরও ঠেলে দিয়েছে যা শিল্প বিপ্লবের আগে থেকে আর দেখা যায়নি।

বিদ্যুৎ কেন্দ্র, অটোমোবাইলস, খামার ও অন্যান্য উৎস সারাবিশ্বে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে নিঃসরণ করছে। গ্যাসের ঘনত্ব চার মিলিয়ন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ২০২১ সালে নিঃসরণ মোট ৩৬.৬ বিলিয়ন টন ছিল, যা মানব ইতিহাসের সর্বোচ্চ স্তর।

এ ব্যাপারে এনওএএর প্রশাসক রিক স্পিনরাড বলেন, বিজ্ঞান অকাট্য : মানুষ আমাদের জলবায়ুকে এমনভাবে পরিবর্তন করছে যে আমাদের অর্থনীতি ও অবকাঠামোকে অবশ্যই এর সঙ্গে মানিয়ে নিতে হবে।

জামান / জামান

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা

চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক

রেকর্ড কম জনসমর্থনের মধ্যেই ট্রাম্পের ৩২ দিনের নির্বাচনি প্রচার শুরু

ইরানকে ৩ বিমানবাহী রণতরী দিয়ে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র