ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

যুক্তরাষ্ট্রে ফণা তুলছে মাঙ্কিপক্স


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৫-৬-২০২২ সকাল ৯:৬

যুক্তরাষ্ট্রে মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। সংস্থাটি বলছে, বিশ্বে ৭ শতাধিক মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছে এবং এদের মধ্যে ২১ জন যুক্তরাষ্ট্রের।

সংস্থাটি তাদের প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রে আক্রান্ত ১৭ জনের মধ্যে ১৬ জনই ছিল সমকামী পুরুষ। বাকি ১৪ জনের আক্রান্তের সঙ্গে বিদেশ ভ্রমণের সংশ্লিষ্টতা ছিল। আক্রান্ত সবাই সুস্থ হয়েছে কিংবা সুস্থতার পথে। আক্রান্তদের কারো অবস্থাই গুরুতর পর্যায়ে যায়নি।

সিডিসির ডিভিশন অব হাই কনস্যুয়েন্স প্যাথোজেনস অ্যান্ড প্যাথলজির উপ-পরিচালক জেনিফার ম্যাককুইস্টন বলেছেন, যুক্তরাষ্ট্রে এমন কিছু ঘটনাও ঘটেছে যেগুলো পরিচিতদের মাধ্যমে সংক্রমণের সঙ্গে সংশ্লিষ্ট বলে আমরা জানি। যুক্তরাষ্ট্রে অন্তত একটি সংক্রমণের ঘটনা রয়েছে, যার সঙ্গে ভ্রমণ সম্পৃক্ততা নেই বা আমরা জানি না কিভাবে সে সংক্রমিত হয়েছে।

মাঙ্কিপক্স একটি বিরল রোগ, যা গুটিবসন্তের সাথে সম্পর্কিত। অবশ্য এর উপসর্গগুলো কম গুরুতর। এর অন্যান্য উপসর্গের মধ্যে রয়েছে ফুসকুড়ি, জ্বর, ঠাণ্ডা লাগা এবং শরীর ব্যথা হওয়া।

গতকাল শুক্রবার কানাডা মাঙ্কিপক্সে আক্রান্তের নতুন সংখ্যা প্রকাশ করেছে। তাতে দেখা গেছে, দেশটিতে ৭৭ জনের সংক্রমণ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এদের প্রায় সবাই কুইবেক প্রদেশের।

নতুন করে মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ার পেছনে ইউরোপে সমকামী উৎসবের সম্পৃক্ততা থাকতে পারে। অবশ্য এটি যৌনবাহিত রোগ নয়। তবে দুটি মানুষের চামড়ার সংস্পর্শে এটি ছড়ায়।

জামান / জামান

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা

চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক

রেকর্ড কম জনসমর্থনের মধ্যেই ট্রাম্পের ৩২ দিনের নির্বাচনি প্রচার শুরু

ইরানকে ৩ বিমানবাহী রণতরী দিয়ে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র