সাংবাদিক শামসুন্নাহার রাব্বী আর নেই
কুমিল্লা থেকে প্রকাশিত দেশের অন্যতম প্রাচীন সংবাদপত্র সাপ্তাহিক আমোদ-এর উপদেষ্টা সম্পাদক শামসুন্নাহার রাব্বী (৭৮) গত শুক্রবার যুক্তরাষ্ট্রে মারা গেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।
গতকাল শনিবার (২৬ জুন) যুক্তরাষ্ট্রের নিউ জার্সি এলাকার একটি কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে কুমিল্লার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।
সাপ্তাহিক সংবাদপত্র ‘আমোদ’ ১৯৫৫ সালের ৫ মে প্রথম প্রকাশিত হয়। কুমিল্লায় মোহাম্মদ ফজলে রাব্বী পত্রিকাটির প্রকাশনা শুরু করেন। ১৯৯৪ সালের ২৮ নভেম্বর ফজলে রাব্বীর মৃত্যুর পর আমোদ প্রকাশনার দায়িত্ব নেন তার সহধর্মিণী শামসুন্নাহার রাব্বী ও ছেলে বাকীন রাব্বী।
‘আমোদ’ ছিল পূর্ব পাকিস্তানের প্রথম ক্রীড়া সাপ্তাহিক। পরে তা সাধারণ সংবাদপত্রে পরিণত হয়। প্রথম সংখ্যাটির মূল্য ছিল এক আনা।
প্রীতি / প্রীতি
পুলিশের বিভিন্ন ইউনিটে ১১ কর্মকর্তার বদলি-পদায়ন
সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা
ফার্মেসির গোডাউনে সরকারি ভ্যাকসিন, ৫০ হাজার টাকা জরিমানা
শেরেবাংলা নগরে সচিবালয়, ২০২৯ সালে শুরু হবে কার্যক্রম
আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ
দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী
পিএসসি থেকে দুই সদস্যের পদত্যাগ
বাংলাদেশে ৩৯০ কোটি টাকার অনুদান ঘোষণা কানাডার
আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন
ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু