ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

পাঁচবিবিতে যুবকের মৃতদেহ উদ্ধার


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ৫-৬-২০২২ দুপুর ২:৪৫
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের ভীমপুর গ্রামের একটি পুকুর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক ভীমপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে হাসানুল ইসলাম হাসু (২৫)। রোববার (৫ জুন) সকালে লাশটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পুকুর থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা সরকারি আধুনিক হাসপাতালে পাঠায়।
 
বাগজানা ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হক বলেন, হাসু একটি মুরগির খামারে শ্রমিকের কাজ করত। গতকাল থেকে তাকে পরিবারের লোকজন খুঁজে পাচ্ছিল না। আজ সকালে একটি পুকুরে তার ভাসমান লাশ দেখতে পায় স্থানীয়রা।
 
সাইদুর ইসলাম নামে ওই গ্রামের এক মুরব্বি বলেন, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে তাকে আমি সাইকেল চালিয়ে হিলি বাজারে যেতে দেখেছি। আজ তার লাশ দেখতে হলো।
 
নিহত হাসুর ছবি বুকে নিয়ে তার বাবা শফিকুল কাঁদতে কাঁদতে বলেন, স্থানীয় এক যুবক তার কাছে টাকা পেত এবং বারবার টাকার জন্য চাপ দিত। সময়মতো টাকা ফেরত দিতে না পারায় তারাই এমন কাজ করতে পারে।
 
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার