শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের আয়েজনে শনিবার (৪ জুন) সন্ধ্যায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পৌরসভা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রক্ষিণ শেষে আরামনগর বাজারে গিয়ে সমাবেশে মিলিত হয়। প্রতিবাদ সমাবেশে সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা সভাপতিত্ব করেন।
এ সময় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ লতিফ, মোস্তাফিজুর রহমান শাহজাদা, পৌর মেয়র মনির উদ্দিন, প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল, সাধারণ সম্পাদক ও তেজগাঁও কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ, যুগ্ম-সম্পাদক এমএ গনি, আব্দুস সালাম জিএস, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান এলিন, রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, সাতপোয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বেগম জোহুরা লতিফ প্রমুখ।
প্রতিবাদ সমাবেশ পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান। প্রতিবাদ সমাবেশে দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে, পোগলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল আলম মানিকের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে ইউনিয়ন আ’লীগের নেতাকর্মীবৃন্দ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
এমএসএম / জামান
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা
পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি
Link Copied