ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নিরাপদ ও পরিচ্ছন্ন ময়মনসিংহ গড়তে চাই জনসচেতনতা : মসিক মেয়র


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ৫-৬-২০২২ দুপুর ৪:০
৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, টেকসই উন্নয়নের মাধ্যমে পরিচ্ছন্ন নগরী বিনির্মাণে কাজ করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এ লক্ষ্য অর্জন নাগরিকদের সহযোগিতা ছাড়া সম্ভব না। নিরাপদ, পরিচ্ছন্ন ও সমৃদ্ধ ময়মনসিংহ গড়তে আশপাশের পরিবেশকে পরিচ্ছন্ন এবং নিরাপদ করতে হবে। এ কাজে সচেতনতা নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। 
 
মেয়র আরো বলেন, পরিচ্ছন্ন ময়মনসিংহ গড়তে  প্রধানমন্ত্রী  ১২২ কোটি টাকার প্রকল্প দিয়েছেন। এছাড়া বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে ময়মনসিংহ সিটির বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিচ্ছন্ন ময়মনসিংহ নির্মাণের পথ প্রশস্ত হবে। 
 
প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় শিল্পাচার্য জয়নুল উদ্যানে আয়োজিত এ অভিযানের আওতায় নগরীর ৯, ১০, ১৭ ও ১৯নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্লাস্টিক বর্জ্য অপসারণ করা হবে।
 
উদ্বোধনী অনুষ্ঠানে মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আরিফুর রহমান, সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ, ইউএনডিপি প্রতিনিধি, রোভার স্কাউটের সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত