ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে লেবার সর্দারের ওপর হামলা ও চাঁদাবাজির অভিযোগ


ফরিদপুর প্রতিনিধি  photo ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ৫-৬-২০২২ রাত ৯:৩২

ফরিদপুরে পাথর ব্যবসা নিয়ন্ত্রণের চাঁদা না দেয়ায় লেবার সর্দারের ওপর অতর্কিত হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলার শিকার ব্যক্তি ফরিদপুর সদরর শিবরামপুরের আমিরাবাদ রেলস্টেশনের মালামাল লোড-আনলোডের জন্য বাংলাদেশ রেলওয়ে কর্তৃক নিয়োগপ্রাপ্ত লেবার সর্দার মো. আলাউদ্দিন মোল্লা। তিনি বঙ্গবন্ধু স্মতি সংসদ ও স্মতি পাঠাগারের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক।

রোববার (৫ জুন) দুপুর সদর উপজলার শিবরামপুর আওয়ামী লীগ অফিসে মিটিং চলাকালে ২০-২৫ জন সন্ত্রাসী তার ওপর এ হামলা চালায়। এ সময় অফিসে টাঙানো বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী  শেখ হাসিনার ছবিসহ আসবাবপত্র ভাংচুর করা হয় বলে ওই লেবার সর্দার জানান। এ বিষয় আলাউদ্দিন মোল্লা বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় ৮ জনসহ অজ্ঞাত ২০-২৫ জনের নামে একটি এজাহার দায়ের করেছেন। 

এজাহার সূত্রে জানা যায়, আলাউদ্দিন মোল্লা দলীয় কর্মকাণ্ডের অংশ হিসেবে শিবরামপুর আওয়ামী লীগ অফিসে মিটিং চলাকালীন অবস্থায় জহুরুল ইসলাম জনি, লুৎফর ফকির (৪৫), রাজীব (৩০), সোহেল শেখ (৩০), মমিন শিকদার (৪০), হাসিবুল ইসলাম রকি (৩০), আছির উদ্দিন (৪০), বাদশা মল্লিকসহ অজ্ঞাত আরা ২০-২৫ জন ধারালো রামদা,  চাপাতি, চাইনিজ কুড়াল, পিস্তলসহ ঢুকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদার টাকা দিতে অস্বীকার করলে হামলা চালায় এবং মারধরসহ আওয়ামী লীগ অফিস ভাংচুর শুরু করে। এ সময় জনি ও লুৎফর ফকির পিস্তল উঁচিয়ে আলাউদ্দিন মোল্লাকে গুলি করে মেরে ফেলার হুমকি দিয় চুপ থাকত বলে। তারা আওয়ামী লীগ অফিসে থাকা বঙ্গবন্ধুর ছবি ও প্রধানমন্ত্রীর ছবিসহ অফিসের সব আসবাবপত্র ভাংচুর করে।

জানা যায়, মো আলাউদ্দিন মোল্লাকে সরকারি বিধিমোতাবেক শিবরামপুর রেলস্টেশনের লেবার সর্দার হিসেবে রেল কর্তৃপক্ষ তাকে নিয়োগ দেয়। নিয়োগের পর হতে আলাউদ্দিন মোল্লা রেলের নিয়ম অনুসারে অসহায় হতদরিদ্র লোক নিয়ে কাজ করে আসছেন। পাশাপাশি আওয়ামী লীগের অফিস দেখাশোনাও করছেন।  গতকাল তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করলে তিনি চাঁদা দিতে অস্বীকার করলে এ হামলার ঘটনার ঘটে বলে জানান এলকাবাসী। এমনকি সেখানে পুলিশ প্রশাসনর উপস্থিত থাকা সদস্যদের ওপর হামলা করে তারা। 

এ ঘটনায় তাৎক্ষণিক কোতোয়ালি থানার ওসি, ডিবির ওসি, পিবিআইয়ের ওসি, জিআরপির ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন। 

এ বিষয় কোতোয়ালি থানার অফিসার ইনচার্জের সাথে কথা বললে তিনি বলেন, এ বিষয়ে একটি এজাহার পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এমএসএম / জামান

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা