ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

ভারতে বাস উল্টে ২৫ তীর্থযাত্রীর মৃত্যু


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৬-৬-২০২২ সকাল ৮:৪৩

ভারতের উত্তরাখণ্ডে বাস উল্টে গিয়ে ২৫ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরো ৬ জন। রোববার (৫ জুন) উত্তর কাশীর ডামটায় যমুনাত্রী জাতীয় সড়কে এ দুর্ঘটনা ঘটে।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, মধ্যপ্রদেশের পান্না জেলা থেকে যমুনাত্রীর দিকে যাচ্ছিল বাসটি। এতে অন্তত ২৮ জন তীর্থযাত্রী ছিলেন। বাসটি উত্তর কাশীর ডামটায় যমুনাত্রী জাতীয় সড়কে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি ঘাটে উল্টে যায়। খবর পেয়ে পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবেলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। শেষ খবর পাওয়া পর্যন্ত, মোট ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এসব তথ্য জানিয়ে ডিজিপি অশোক কুমার বলেন, আশঙ্কাজনক অবস্থায় আরও ৬ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মৃতদের পরিচয় জানারও চেষ্টা চলছে।

ভয়াবহ এই সড়ক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এক টুইটবার্তায় তিনি বলেন, প্রতি মুহূর্তে উত্তরাখণ্ড সরকারের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ রাখা হচ্ছে। আহতদের চিকিৎসার সব ধরনের ব্যবস্থা করা হয়েছে।

জামান / জামান

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা

চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক

রেকর্ড কম জনসমর্থনের মধ্যেই ট্রাম্পের ৩২ দিনের নির্বাচনি প্রচার শুরু

ইরানকে ৩ বিমানবাহী রণতরী দিয়ে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র

‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’