ডিবেটার হান্টে চ্যাম্পিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়
টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটি- টিম হোম ইকোনমিকস এর আয়োজনে ‘ডিবেটার হান্ট-২০২১’-এ চ্যাম্পিয়ন হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের টিম ‘নিশিথীনি’।ফাইনালে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিমকে হারায় তারা। গত শুক্রবার অনলাইন মাধ্যমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।ফাইনালে সেরা বক্তা হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক মাঈন আল মুবাশ্বির।
দেশসেরা বিতার্কিকের খোঁজে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটি টিম হোম ইকোনমিকস আয়োজন করে ডিবেটার হান্ট ২০২১। সনাতনী ফরম্যাটে হওয়া এই বিতর্কে অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৪ টি টিমের ৭২ জন বিতার্কিক। এতে অংশ নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী তৌফিকুল ইসলাম হৃদয়, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী শারমিন সুলতানা নিশি, আইন বিভাগের ১৪ তম ব্যাচের শিক্ষার্থী মাঈন আল মুবাশ্বির।
টিম নিশিথীনি’র বিতার্কিক তৌফিকুল ইসলাম হৃদয় বলেন, ব্যতিক্রমী এই আয়োজনে অংশ নিয়ে বেশ ভালো লেগেছে। টুর্নামেন্টটা বেশ গোছানো ছিল। নতুন কিছু শিখেছি, যা পরবর্তীতে আরো ভালো করতে অনুপ্রেরণা দেবে।
টিমের অন্য একজন বিতার্কিক মাঈন আল মুবাশ্বির বলেন, আগে দুইটা রানার আপ ট্রফি থাকলেও, চ্যাম্পিয়ন ট্রফি এটাই প্রথম আমার। বিশ্ববিদ্যালয়কে কিছু দিতে পারা বরাবরই আনন্দের। চ্যাম্পিয়ন হয়ে ভালো লাগছে।
চ্যাম্পিয়ন টিমের দলনেতা শারমিন সুলতানা নিশি বলেন, আমরা নিজেদের জায়গা থেকে সেরাটুকু দেয়ার চেষ্টা করেছি। এই চ্যাম্পিয়নশীপ ভবিষ্যতে আরো ভালো করতে অনুপ্রেরণা জোগাবে।
এ বিষয়ে জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি (ভারপ্রাপ্ত) মুলহাম হায়দার গালিব বলেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটি- টিম হোম ইকোনমিকস এর আয়োজনে এই টুর্নামেন্টে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিন বিতার্কিক চ্যাম্পিয়ন হওয়ায় জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি আনন্দিত। পূর্বেও এই তিনজন কৃতি বিতার্কিক জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটিকে সফলতা এনে দিয়েছেন। আশা করি, ভবিষ্যতেও এমন সাফল্যের ধারা অব্যাহত থাকবে।
জামান / জামান
শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি
প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন
৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা
বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা
কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ
ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট
পবিপ্রবির নেতৃত্বে GST গুচ্ছ ভর্তি পরীক্ষা, শুরু ১৯ মার্চ
শিবিরের নবীনবরণে গোলাম আযমের বই, ‘মতাদর্শ স্বাভাবিকীকরণের চেষ্টা’ অভিযোগ ছাত্রসংগঠনগুলোর