নাইজেরিয়ায় গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৫০
নাইজেরিয়ার একটি ক্যাথলিক গির্জায় বন্দুকধারীদের হামলায় নারী ও শিশুসহ অন্তত ৫০ জন নিহত হয়েছেন। খবর রয়টার্সের।
দেশটির ওন্দো রাজ্য পুলিশের মুখপাত্র ফানমিলায়ো ইবুকুন ওদুনলামি বলেন, বন্দুকধারীরা গির্জার ভবনের বাইরে ও ভেতরে গুলি চালিয়ে প্রার্থনাকারীদের হত্যা ও আহত করেছে। শহরের সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক গির্জাটিতে কতজন নিহত বা আহত হয়েছেন তা বলেননি তিনি। তবে পুলিশ হামলার কারণ অনুসন্ধান করছে বলে জানিয়েছেন।
ওন্দো রাজ্যের গভর্নর আরাকুনরিন ওলুওয়ারোতিমি আকেরেদোলু ঘটনাস্থল পরিদর্শন করে হাসপাতালে আহত ব্যক্তিদের সঙ্গে দেখা করেছেন। ঘটনাটিকে একটি গণহত্যা হিসেবে বর্ণনা করেছেন তিনি।
নাইজেরিয়ার ক্যাথলিক গির্জার মুখপাত্র রেভারেন্ড অগাস্টিন ইকুউ বলেন, এটি খুবই দুঃখজনক। অচেনা বন্দুকধারীরা সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক গির্জাটিতে হামলা চালিয়েছে বলেও জানান তিনি।
জামান / জামান
মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী
ইসরায়েলে বিমান বিধ্বস্ত
হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর
সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান
হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য
‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’
পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা
চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি
মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির
দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক
রেকর্ড কম জনসমর্থনের মধ্যেই ট্রাম্পের ৩২ দিনের নির্বাচনি প্রচার শুরু
ইরানকে ৩ বিমানবাহী রণতরী দিয়ে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র