ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নে বিরামপুরে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ৬-৬-২০২২ দুপুর ৩:৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ডিজিটাল বাংলাদেশ, আশ্রয়ণ, বিদ্যুৎ, নারীর ক্ষমতায়ন, পরিবেশ সুরক্ষাসহ নানামুখী ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিশেষ ১০ উদ্যোগের ওপর একটি প্রামাণ্যচিত্র তুলে ধরেন ইউএনও পরিমল কুমার সরকার।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বারিউল করিম খান। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু।
 
কর্মশালায় অন্যদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত, পৌরসভার প্যানেল মেয়র আব্দুল আজাদ বকুল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সহ-সভাপতি আবু তাহেরসহ অনেকে উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন