ঠাকুরগাঁও রেলস্টেশনের ছাউনি নির্মাণের কাজ আবার শুরু
হঠাৎ করেই বন্ধ হয়ে গিয়েছিল ঠাকুরগাঁও রোড রেলস্টেশনের যাত্রীছাউনির নির্মাণকাজ। ফলে সাম্প্রতিক বৈরী আবহাওয়ায় কারণে বৃষ্টিতে ভিজে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের। সাম্প্রতিক নির্মাণসামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ফলে যাত্রীছাউনির নির্মাণকাজ বন্ধ ছিল বলে যাত্রীরা মনে করলেও এই কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান কিংবা রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি স্বীকার বা অস্বীকার কোনোটিই করেনি। তবে সুখের কথা হচ্ছে, বন্ধ থাকা কাজটি পুনরায় শুরু হয়েছে। খুলনা অঞ্চলের ৭ জন শ্রমিক যাত্রীছাউনির কাজ করছেন।
ঠাকুরগাঁও রোড রেলস্টেশনের যাত্রীছাউনি ছাড়াও পঞ্চগড়, দিনাজপুর, পার্বতীপুর, নীলফামারী ও সৈয়দপুর রেলস্টেশনের যাত্রীছাউনি নির্মাণের কাজ করছেন বলে জানান তারা।
ঠাকুরগাঁও রেলস্টেশন এলাকা পরিদর্শন করে দেখা যায়, পুরাতন প্লাটফর্মের উত্তরে এবং দক্ষিণে বর্ধিত যাত্রীছাউনির কাজ একই সাথে পশ্চিম পাশের ২নং প্লাটফর্মের ছাউনির কাজ যা দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় ছিল, তা আবার শুরু হয়েছে। সাম্প্রতিক টানা বৃষ্টির সময় ট্রেনে উঠতে যাওয়া বা ট্রেন থেকে নামা যাত্রীরা যাত্রীছাউনি না থাকার কারণে তাদের মালামালসহ ভিজে জুবুথুবু হয়ে পড়েন।
কদিন আগে টানা বৃষ্টির সময় রেল স্টেশনে গিয়ে দেখা যায় পুরাতন সেডের নিচে গাদাগাদি হয়ে যাত্রীরা ট্রেনের জন্য অপো করছেন। এসময় ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে এলে যাত্রীরা ভিজতে ভিজতে তাদের মালামাল সহ ট্রেনের নির্দিষ্ট কোচে ওঠেন। এসময় তাড়াহুড়ো করতে গিয়ে অনেকেই পা পিছলে পড়ে যান। ট্রেন থেকে নেমে কাকভেজা হওয়া যাত্রী রুবেল বলেন, ছাউনি না থাকায় এভাবে ভিজতে হল। ভেজা কাপড়েই বাড়ি পর্যন্ত যেতে হবে। একজন মহিলা যাত্রীর সাথে কথা বলতে চাইলে তিনি বলেন, কথা বলবো কীভাবে , আমার তো দাঁড়িয়ে থাকার মতো অবস্থাও নেই।
এ সময় বেশকিছু শিশুকেও ভেজা কাপড়ে দেখা যায়। ঢাকাগামী একতা/ পঞ্চগড় এক্সপ্রেস/দ্রæতযান এক্সপ্রেসের ক,খ,গ,ঘ এবং ঞ,ট,ঠ কোচগুলো বর্তমান ছাউনির বাইরে থেকে যায়। ওই কোচগুলোর ওপরেই নতুন করে ছাউনি নির্মাণ কাজ শুরু হয়। কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান এম এস ইঞ্জিনিয়ারিং। হঠাৎ করে বাজারে নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ায় কাজ বন্ধ রাখা হয়েছিল-এমন সংবাদের সত্যতা জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা বিষয়টি স্বীকার করেন। মালামালের দাম পুণঃ নির্ধারণ করে বৃদ্ধি করার জন্য তদবির করছেন কি না এমন প্রশ্ন করলে তিনি বলেন, তি হলেও সিডিউল মোতাবেক কাজ শেষ করতে হবে, আর দর বৃদ্ধির কোন তদবির আমরা করছিনা। অপরদিকে কেন এতদিন কাজ বন্ধ রাখা হয়েছিল এমন প্রশ্ন করলে স্টেশন মাস্টার আকতারুজ্জামান বলেন, বিষয়টি আমার জানা নেই।
কত টাকার কাজ কিংবা সিডিউল মোতাবেক কত দিন সময় আছে কাজটি শেষ করার জন্য এমন নানা প্রশ্নের জবাবে স্টেশন মাস্টার বলেন বিষয়গুলো উর্ধতন কর্তৃপ জানেন। সেল ফোনে কথা হয় বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট ডিভিশনের জেনারেল ম্যানেজার নুর মোহাম্মদের সাথে। তিনি বলেন এ কাজটি ব্রিজ সেকশনের। তারাই সঠিক উত্তর দিতে পারবেন।
ঠিকাদারি প্রতিষ্ঠান দর বৃদ্ধির জন্য চেষ্টা চালাচ্ছে কিনা- এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দর বৃদ্ধির কোন সুযোগ নেই। যে দর দেয়া আছে তাতেই কাজ করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ না করতে পারলে কার্যাদেশ বাতিল করে জামানত বাজেয়াফত করা হবে। সেল ফোনে রেল বিভাগের বিভিন্ন কর্মকর্তার কাছে কাজ বন্ধ হওয়ার কারণ জানতে চাওয়ার দুইদিন পরেই যাত্রী ছাউনি নির্মাণ কাজ শুরু হয়। ঠাকুরগাঁও রেল স্টেশনের নির্মানাধীন ২নং প্লাটফরমের এবং ১নং প্লাটফরমের বর্ধিত অংশের ছাউনির কাজ বর্ষা মৌসুম আসার আগেই শেষ করার জন্য রেল বিভাগের কাছে অনুরোধ জানিয়েছেন সাধারণ যাত্রীরা।
এমএসএম / জামান
বাঘার চকরাজাপুরে ২০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ
মানসম্মত শিক্ষায় তারাগঞ্জে নতুন গতি: শ্রেণিকক্ষে ইউএনওর পাঠদান,বাড়ছে শিক্ষার মান
পুলিশের কোন সদস্য মাদকের সাথে জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আসতে হবে : খুলনার ডিআইজি
প্রতারণা নতুন ফাঁদ রাজবাড়ীতে ব্যবসায়ীর বিরুদ্ধে দুই কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ
শালিখায় সিএনআরএস-এর বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন সুইডেন হাইকমিশনের উপপ্রধান হান্না নরেল
পবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা
রায়গঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ সমাবেশ
মোহনগঞ্জে সরকারি উচ্চবিদ্যালয়ে ভর্তি জালিয়াতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন
ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে তারেক রহমানের সরকার কাজ করছে: জেদ্দায় এমপি এনাম
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলায় জড়িত সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মোহনগঞ্জে সবজির বাজারে ১০০ টাকা কিছুই না
ভূরুঙ্গামারীতে উপজেলাপ্রকৌশলীর বিদায় ও নবযোগদান
Link Copied