খুলনার তিন হাসপাতালে আরো ১৭ জনের মৃত্যু
খুলনার তিন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ জুন) সকাল ৮টা থেকে রোববার (২৭ জুন) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ১২ জন, খুলনা ২৫০ জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে দুজন এবং বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে।
খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় খুলনা করোনা হাসপাতালে রেডজোনে ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে নয়জন এবং উপসর্গে তিনজন মারা গেছেন। খুলনার ১৩০ শয্যার করোনা হাসপাতালে ১৬০ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে রেডজোনে ৯৬ জন, আইসিইউতে ১৯ জন, এইচডিইউতে ২০ এবং ইয়ালোজোনে ২৫ জন ভর্তি রয়েছেন। ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৪৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন।
গাজী মেডিকেলের স্বত্বাধিকারী গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে। এরা হলেন- খুলনার নেভিগেট এলাকার সামসুল আলম (৬৩), সাতক্ষীরার পলাশপুর এলাকার আব্দুস সামাদ (৭৫) এবং নড়াইলের নরাগাতি এলাকার ঝর্ণা বেগম (৪৬)। এ হাসপাতালে ৮৮ জন চিকিৎসাধীন রয়েছেন। তার মধ্যে আইসিইউতে ছয়জন এবং এইচডিইউতে পাঁচজন। এ ছাড়া হাসপাতালের পিসিআরমেশিনে ২৫ জনের নমুনা পরীক্ষা করে ১৯জনের করোনা শনাক্ত হয়েছে।
খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। এরা হলেন- বাগেরহাটের কাশিমপুর এলাকার আতিয়ার রহমান মল্লিক (৬৫) এবং সাতক্ষীরার কালীগঞ্জের অলি উল্লাহ (৬৭)। এখানে মোট চিকিৎসাধীন রয়েছেন ৬৮ জন।
খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, শনিবার (২৬ জুন) রাতে খুমেকের পিসিআর মেশিনে মোট ৪৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৩৬ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনার ২০১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া বাগেরহাটে ৯৩ জন, যশোরে আটজন, সাতক্ষীরায় তিনজন, নড়াইলের একজন, পিরোজপুরের একজন এবং ঝিনাইদহের দুইজন রয়েছেন।
জামান / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন