হোমনায় অশ্লীল ছবি ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ভাতিজিকে ধর্ষণের অভিযোগে আটক ২
কুমিল্লার হোমনায় জোরপূর্বক অশ্লীল ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে দুরসম্পর্ক চাচা বিরুদ্ধে। গত ২২ জানুয়ারি উপজেলার চান্দেরচর ইউনিয়নের বাগসিতারামপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল রোববার (৫ জুন) রাতে ধর্ষিতা মেয়েটি থানায় অভিযোগ দায়ের করলে প্রধান আসামি বশির (৩৫) এবং আল আমিনকে (৩৮) গ্রেফতার করেছে হোমনা থানা পুলিশ। বশির প্রধান বাগসিতারামপুর গ্রামের রোকন উদ্দিন প্রধানের রুক্কু মেম্বার ছেলে এবং আল আমিন একই গ্রামের খলিলুর রহমানের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বশির প্রধান মেয়টির সম্পর্কে চাচা হয় তার বাপ দেশের বাহিরে থাকায় মাঝে মধ্যে তাদের পরিবারের দেখা শুনা করতো। গত ১৫ জানুয়ারি মেয়টিকে একা পেয়ে তার জোরপূর্বক আপত্তির ও অশ্লীল ছবি মোবাইলে তোলে বিভিন্ন জায়গায় ফেসবুকে আপলোড করবে বলে এমন ভয়-ভীতি দেখিয়ে ২২ জানুয়ারি তাকে একাধিক বার ধর্ষণ করে।
পরে ২ মার্চ সামাজিক ভাবে তার বিয়ে হয়ে গেলে বশিরের ইমু নম্বর থেকে তার আপত্তিকর ছবি ও ভিডিও দেখিয়ে কুপ্রস্তাব দেয়। এতে সে রাজি না হওয়ায় আপত্তিকর ছবি ও ভিডিও তার স্বামীর নিকট পাঠায় ফলে তার স্বামী তাকে তালাক দেয়।
ঘটনা জানাজানি হলে বশির প্রধান, তার ভাই নাছির প্রধান ও আল আমিন মেয়ের পরিবার কে ভয়ভীতি দেখায় এবং থানা পুলিশকে জানালে প্রানে মেরে ফেলার হুমকি দেয়। পরে গতকাল ৫ জুন মেয়েটি থানায় উপস্থিত হয়ে অভিযোগ দিলে রাতেই পুলিশের বিশেষ অভিযান চালিয়ে বশির প্রধান ও আল আমিনকে গ্রেফতার করে হোমনা থানা পুলিশ।
এ বিষয়ে ওসি মো. সাইফুল ইসলাম জানান, অভিযোগটি পেয়ে সাথে সাথে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত শেষে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।
জামান / জামান
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন
গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত