ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রীকে হুমকির প্রতিবাদে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতির নেতৃত্বে বিক্ষোভ মিছিল


গোবিন্দগঞ্জ প্রতিনিধি photo গোবিন্দগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৬-৬-২০২২ রাত ১০:২
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সু-যোগ্য কন্যা ৪ বারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে, কেন্দ্রীয় ছাত্রদলের হুমকির প্রতিবাদে, কেন্দ্রীয় আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ ৪ জুন শনিবার বিকেল ৪ টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিক্ষোভ মিছিলটি গোবিন্দগঞ্জ উপজেলা ঈদগাহ মাঠ থেকে বের হয়ে পৌরসভার মহাসড়কসহ বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর বেদিতে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। 
 
এতে সভাপতির বক্তব্যে সাবেক সংসদ সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতাদের হুমকির প্রতিবাদে কড়া প্রতিবাদ জানান।  এ সময় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা শ্যামলেন্দ্র মোহন রায় জিবু, পৌর আওয়ামী লীগের সহসভাপতি কাউন্সিলর রিমন তালুকদার,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাজেদুল ইসলাম,উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র শাহিন আকন্দ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক শাকিল আকন্দ বুলবুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক হামিদুল ইসলাম, যুগ্ন আহবায়ক ও কামারদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌকির হাসান রচি,সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত