খেলনা পিস্তল নিয়ে এলো ফেনসিডিল খেতে, পুলিশের হাতে ধরা খেয়ে গেল জেলে
দিনাজপুরের বিরামপুরে খেলনা পিস্তল ও টিপ চাকুসহ ফেনসিডিল খেতে আসা দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের দেখানো জায়গা থেকে ৯ বোতল ফেনসিডিল ও এক ব্যাগ খালি বোতল উদ্ধার করা হয়। আটককৃতরা হলো- রংপুর কোতোয়ালি থানার মুন্সীপাড়া এলাকার ফজলুল হকের ছেলে নাইমুল হক নাইম (২৮) ও নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার পুরাতন বাবুপাড়া এলাকার ডা. শেখ নবাব আলীর ছেলে শেখ সাদাব বাবু (২৭)।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল শনিবার (২৬ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী কাটলা ইউনিয়নের হরিহরপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে দুটি খেলনা পিস্তল, একটি টিপ চাকু এবং তাদের দেখানো জায়গা থেকে ৯ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল ও এক ব্যাগ খালি বোতল উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরপূর্বক রবিবার সকালে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied