ধামরাইয়ে সেচ পাম্পের পানি দিয়ে মৎস্য খামার তলিয়ে দেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন
ধামরাইয়ে অবৈধ সেচ পাম্পের (ডিপ টিউবওয়েল) পানি দিয়ে মৎস্য খামারের মাছ ভাসিয়ে দেয়ার অভিযোগ এনে ফ্রেন্ডশিপ মৎস্য খামার প্রকল্পের সদস্যরা সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার (৭ জুন) ধামরাই উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা।
সংবাদ সম্মেলন ফ্রেন্ডশিপ মৎস্য খামার প্রকল্পের সদস্য সচিব আব্দুর রহিম বলেন, আমরা কিছু বন্ধু মিলে কুশুরা ইউনিয়নের পাড়াগ্রাম এলাকায় মৎস্য খামার করে আসছি। আমদের মৎস্য খামার নষ্ট করার জন্য জাকির হোসেন, মজিবর, মাসুদ রানার নেতৃত্বে সেচ পাম্পের (ডিপ টিউবওয়েল) পানি দিয়ে আমাদের খামার তলিয়ে দেয়। ফলে আমাদের খামারের মাছ পানির স্রোতে অন্যত্র ছড়িয়ে যায়। এতেেআমাদের প্রায় ৫-৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমরা এ অবৈধ সেচ পাম্প সম্পর্কে কুশুরা পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মো. বেলায়েত হোসেনকে জানালেও তিনি কোনো পদক্ষেপ নেননি। পরে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ করি। অভিযোগ করার পর থেকে বিবাদীগণ হত্যাসহ মারধরের হুমকি দিয়ে আসছে। এখন আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় আছি। আসামিরা যে কোনো সময় আমার ও আমার পরিবারের বড় ধরনের ক্ষতি করতে পারে। তিনি প্রশাসনের নিকট অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
সংবাদ সম্মেলনে ফ্রেন্ডশিপ মৎস্য খামার প্রকল্পের সহ-সভাপতি বিপ্লব, সদস্য সৈকত, মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ