ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বিএনপির কাজই হলো মানুষের ক্ষতি এবং আ’লীগের বদনাম করা : ফারুক খান


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৭-৬-২০২২ রাত ৮:৫৩
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান বলেছেন, বিএনপির কাজই হলো মানুষের ক্ষতি এবং আওয়ামী লীগের বদনাম করা। মঙ্গলবার (৭ জুন) বিকেলে মানিকগঞ্জের দৌলতপুর পিএস সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
এ সময় তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণের আগে জাতীয় ও আন্তর্জাতিকভাবে তারা ঘড়যন্ত্র করেছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ঘড়যন্ত্র মোকাবেলা করে নিজস্ব অর্থায়ানে পদ্মা সেতু নির্মাণ করেছেন এবং আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করবেন। দেশি-বিদেশি ঘড়যন্ত্র করেও তারা পদ্মা সেতু নির্মাণ বন্ধ করতে পারেনি। নানা ধরনের ঘড়যন্ত্র করেও যখন কাজ হয়নি, বিএনপি তখন সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষকে বিভ্রান্ত করতে ব্যস্ত হয়ে পড়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ডের আগুনের ঘটনাকে কেন্দ্রর করে পদ্মা সেতুর উদ্বোধন নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে বিব্রান্তি ছড়াচ্ছে।
 
তিনি আরো বলেন, আগামী জাতীয় নির্বাচন স্বাধীনতার পক্ষে এবং বিএনপি-জামায়াতের বিরুদ্ধে হবে। কারণ, বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় থাকার সময়ে দুর্নীতিতে দুবার চ্যাম্পিয়ন হয়েছিল এবং দেশের সুনাম ও ভাবমূর্তি নষ্ট করেছে।
 
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়। বর্তমানে দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে। এই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে এবং দেশকে সামনে এগিয়ে নিতে আগামী নির্বাচনে আপনাদের নৌকায় ভোট দিতে হবে। সেই সাথে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে সর্তক থাকতে হবে এবং স্বাধীনতা অর্থাৎ মুক্তিযোদ্ধের পক্ষের শক্তিকে ক্ষমতায় আনতে হবে।
 
সভায় কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আনোয়ার হোসেন, মো. সাহাবুদ্দিন ফরাজী, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমূর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক

পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা

পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান