মহাসড়কে লাশ : ৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার করল বিরামপুর থানা পুলিশ
দিনাজপুরের বিরামপুরে সড়ক দুর্ঘটনায় রক্তান্ত অবস্থায় ভানু (৫০) নামে এক মহিলার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৭ জুন) ভোরে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের দিওড় বটতলী এলাকার মমতাজ ফিলিং স্টেশনের পূর্ব পাশ থেকে রক্তাক্ত অবস্থায় ওই মহিলার লাশ উদ্ধার করা হয়। নিহত ভানু উপজেলার বড় গোপালপুর গ্রামের আব্দুল জলিলের স্ত্রী।
থানা পুলিশ সূত্রে জানা যায়, অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় রক্তাক্ত অবস্থায় এক মহিলা রাস্তায় আর্তনাদ করছে- জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে এমন সংবাদ পেয়ে বিরামপুর থানার রাত্রীকালীন হাইওয়ে টহল পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে সেখান থেকে ওই নারীকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ট্রাক ওই মহিলাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বিকেলে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied