ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

পরকীয়ার প্রতিবাদ করায় মায়ের সহায়তায় মেয়েকে গণধর্ষণ!


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৮-৬-২০২২ দুপুর ১০:২৯

ভারতের উত্তরপ্রদেশের বলরামপুরে প্রকাশ্যে এলো গণধর্ষণের রোমহর্ষক ঘটনা, যেখানে ১৬ বছরের এক কিশোরীকে তার মায়ের প্রেমিক ও বন্ধুদের দ্বারা গণধর্ষণের অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, ঘটনায় ওই কিশোরীর মা তার প্রেমিককে সমর্থন করেছে বলেও অভিযোগ উঠেছে।

জানা গেছে, বাবার মৃত্যুর পর মায়ের সঙ্গেই থাকত ওই কিশোরী। তার অভিযোগ, সন্তোষ কুমার নামে এক ব্যক্তির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে তার মায়ের। এমনকি তাদের আপত্তিকর অবস্থায় দেখাও গেছে বহুবার। যখনই সে প্রতিবাদ করত, তখনই ভয় দেখিয়ে ও মারধর করে তার মুখ বন্ধ করে দেয়া হতো। 

আরো জানা গেছে, এরপর গত ২০ মে ওই কিশোরীর মায়ের প্রেমিক সন্তোষ আরো দুজনকে সঙ্গে নিয়ে তাদের বাড়ি পৌঁছায়। ওই সময় কিশোরীর মা তাকে চা দিতে বলে। সে চা তৈরি করতে গেলে তার মা বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে দেয়। এরপর সন্তোষ ও তার বন্ধু আকাশ ও কানহাইয়ালাল তাকে ধর্ষণ করে। 

কিশোরী আরো জানায়, অভিযুক্তরা চলে গেলে তার মা আকাশের সঙ্গে তার বিয়ে দেয়ার কথা বলে। কয়েক দিন পর কিশোরী তার এক আত্মীয়কে বিষয়টি জানায়। তারপর ২৫ মে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। 

কিন্তু অভিযোগ জানানোর পরও থানা কোনো ব্যবস্থা না নেয়ায় ৩১ মে জেলার এসপির কাছে লিখিত অভিযোগ করে ওই কিশোরী। অন্যদিকে বিষয়টি সাংবাদমাধ্যম জানতে পারে। এরপরই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। ঘটনার তদন্ত চলছে বলে দাবি করছে পুলিশ।

জামান / জামান

কলকাতায় আগুনে নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় জানা গেছে

নভেম্বরে কিমের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প

ভেনেজুয়েলার অর্ধেকের বেশি তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

তারেক রহমানের ভারত সফরে খুলতে পারে সম্পর্কের ‘নতুন দুয়ার’

ইউক্রেনকে ড্রোন সরবরাহ, যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার

হামাস অস্ত্র না ছাড়লে গাজা পুনর্গঠন শুরু হবে না: ট্রাম্পের জামাতা

বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ দাতব্যকর্মী নিহত

ইরান নিয়ে দ্বিমত: দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের সম্পর্কে ভাটা স্পষ্ট

পশ্চিমবঙ্গে হোটেলে আগুন, দগ্ধ হয়ে নিহত ৭

ফের ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা, ৯ বাংলাদেশির মৃত্যু