লাইভ সংবাদে বেতন না পাওয়ার কথা জানালেন সাংবাদিক
বেশ কয়েকমাস ধরে ঠিকমতো বেতন পাচ্ছিলেন না জাম্বিয়ার কেবিএন টেলিভিশনের কর্মীরা। কিন্তু প্রতিষ্ঠানের সুনাম নষ্টের ভয়ে প্রতিবাদও করতে পারছিলেন না। কিন্তু এর মধ্যেই জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ ঘটান ওই প্রতিষ্ঠানের সংবাদ পাঠক কাবিন্দা কালিমিনা। লাইভ সম্প্রচারের মধ্যেই জানিয়ে দেন তিনিসহ অন্যান্য সহকর্মীদের ঠিকমতো বেতন না পাওয়ার কথা।
শনিবার সন্ধ্যায় সংবাদের টপ হেডলাইন পাঠের মাঝখানে এমন কাণ্ড ঘটান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, স্বাভাবিকভাবেই শো শুরু করেন তিনি। এরপরই কেবিএন টিভির বিরুদ্ধে অভিযোগ তুলেন।
কাবিন্দা কালিমিনা বলেন, লেডিস অ্যান্ড জেন্টেলম্যাল, সংবাদের বাইরে আমরা মানুষ। আমাদেরও বেতন দরকার। দুর্ভাগ্যজনকভাবে, কেবিএন-এ আমরা বেতন পাচ্ছি না... শারন এবং এখানে থাকা কেউই বেতন পাননি, আমিও পাইনি। আমাদের বেতন দিতে হবে।
এই ঘটনার পরই কালিমিন্দার সম্প্রচার বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পরে তিনি ভিডিওটি ফেসবুকে শেয়ার করে লিখেছেন, হ্যাঁ, আমি এটা টিভিতে সরাসরি করেছি, কারণ বেশিরভাগ সাংবাদিক কথা বলতে ভয় পায় এর অর্থ এই নয় যে সাংবাদিকেরা কথা বলবে না।
তবে কেবিএন টিভি কর্তৃপক্ষ ওই সাংবাদিককে মাতাল অভিযুক্ত করে তার আচরণকে ঘৃণ্য বলে মন্তব্য করেছে। টেলিভিশনটি প্রধান নির্বাহী কেনেডি মাম্বাওয়ে ফেসবুকে এক বিবৃতিতে বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাওয়া এক ব্যক্তির মাতালের মতো আচরণে কেবিএন টিভি হিসেবে আমরা হতভম্ব। ওই প্রেজেন্টার সেখানে পার্ট-টাইম হিসেবে কাজ করতেন বলে জানান তিনি।
প্রীতি / প্রীতি
ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন
সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের
ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র
কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার
দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র