ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পাইকগাছায় ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যানের সাথে সুধীসমাজের মতবিনিময়


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ৮-৬-২০২২ দুপুর ২:৪৩

খুলনার পাইকগাছায় ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যানের সাথে সুধীসমাজের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুন) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান (সচিব) ড. অমিতাভ সরকার।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার হকের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু।

বক্তব্য রাখেন- পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মনিরুজ্জামান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, আইনজীবী সমিতির সভাপতি অজিত কুমার মণ্ডল, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, চেয়ারম্যান রিপন কুমার মণ্ডল, পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা রণজিৎ কুমার সরকার।

এ সময়  প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু এবং মেয়র সেলিম জাহাঙ্গীর।

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার