শাহজাদপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়
‘টেকসই উন্নয়ন ভাবনায় শাহজাদপুর’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলামের সাথে বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুন) দুপুরে উপজেলা শহীদ স্মুতি সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান, সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান প্রমুখ।
মতবিনিময় সভায় শাহজাদপুরের বিভিন্ন কর্মকাণ্ড ও উন্নয়নমূলক কাজের ব্যাপারে আলোচনা করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম বলেন, শাহজাদপুরের উন্নয়নমূলক কাজের ধারা অব্যাহত রাখতে তিনি কাজ করে যাবেন।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন