ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় আউশ ধান রক্ষায় পৈতা খাল পরিষ্কার


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ৮-৬-২০২২ দুপুর ৩:৪৪

নওগাঁর মান্দায় দুই হাজার বিঘা জমির আউশ ধান রক্ষায় কাজ করে যাচ্ছেন ভারশোঁ ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন। গত কয়েক দিন ধরে উপজেলার ভারশোঁ ইউপির পৈতা খাল পরিষ্কার করতে শতাধিক শ্রমিক কাজে লাগিয়েছেন তিনি। ভারশোঁ ইউপির উন্নয়ন সমৃদ্ধিকে ত্বরান্বিত করতে পৈতা খাল পরিষ্কার করতে এমন উদ্যোগ গ্রহণ করেছেন তিনি।

এই খাল পরিষ্কার করা হলে মরা বিলা বিলের প্রায় দুই হাজার বিঘা জমির আউশ ধান রক্ষা হবে। পৈতা খাল পরিষ্কারে তিন ইউনিয়নবাসী উপকৃত হবেন। খালটির দৈর্ঘ্য প্রায় ৮ কিলোমিটার। ইতিপূর্বে কোনো চেয়ারম্যান খাল পরিষ্কারের জন্য এমন উদ্যোগ গ্রহণ করেননি। খাল পারিষ্কারের অভাবে এই বিলের কৃষকদের দুর্দশা অনেকদিনের। পানি নিষ্কাশনের অভাবে আউশ ফসল নিয়ে বিড়ম্বনার শিকার হতেন এই বিলের কৃষকরা। কৃষকদের কথা চিন্তা করে খাল পরিষ্কারের উদ্যোগ নিয়েছেন তিনি।

ভারশোঁ ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন বলেন, আমি দ্বিতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি যতদিন চেয়ারম্যান থাকব, ভারশোঁবাসীর ভাগ্যোন্নয়নে কাজ করে যাব। এজন্য খাল পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করেছি।

এমএসএম / জামান

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬