রামুর কচ্ছপিয়ার আবুল কালাম ইয়াবাসহ আটক
কক্সবাজারে রামুর কচ্ছপিয়ার আবুল কালাম সাড়ে ৭ হাজার পিস ইয়াবাসহ র্যাবের হাতে আটক হয়েছে। র্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একজন মাদক ব্যবসায়ী কক্সবাজার সদর থানাধীন ঝিলংজা ইউপিস্থ লিংক রোডের সিকদার টাওয়ার, ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টারসংলগ্ন পশ্চিম পাশে মাদকদ্রব্য ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি আভিযানিক দল ০৭/০৬/২০২২ ইং তারিখ আনুমানিক ১৮.৩০ ঘটিকায় উক্ত স্থানে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে মো, আবুল কালাম (২২),পিতা- আহমদুর রহমান, মাতা- রাশেদা বেগম, সাং- মৈালভীরকাটা, টেকপাড়া নদীর পশ্চিমকুল, ৯নং ওর্য়াড, ৩নং কচ্ছপিয়া ইউপি, থানা-রামু, জেলা- কক্সবাজার পালানোর চেষ্টা করলে আভিযানিক দল তাকে গ্রেফতার করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তির দেহ তল্লাশি করে হাতে থাকা পলিথিন ব্যাগ থেকে সর্বমোট ৭ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসমূহ টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে তার হেফাজতে রেখে অন্যত্র বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল মর্মে গ্রেফতারকৃত ব্যক্তি জানায়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত