জুড়ীতে ৪ ডাকাত আটক, পুলিশের সংবাদ সম্মেলন
মৌলভীবাজার জেলার জুড়ী থানা পুলিশের পক্ষ থেকে বুধবার (৮ জুন) দুপুর ১২টায় ৪ ডাকাত আটকের বিষয়ে এক সংবাদ সম্মেলনের করা হয়েছে।
জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুদর্শন কুমার রায়। এ সময় উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীর, জুড়ী থানার ওসি (তদন্ত) মোঃ আবুল কালাম।
উল্লেখ্য, গত ৪ জুন উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নের আমতৈল গ্রামের এক প্রবাসীর বাড়িতে কলাপসিবল গেইট কেটে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্গকার নিয়ে যায় যাকাত দলের সদস্যরা। পরে ওই বাড়ির বাসিন্দা জিয়াউর রহমান বাদী হয়ে জুড়ী থানায় মামলা দায়ের করে।
পরে বাদীর বক্তব্য ও তথ্য প্রযুক্তির ব্যবহার করে ৭২ ঘন্টার মধ্যে ঘটনার সাথে জড়িত গোয়ালবাড়ী ইউনিয়নের হালগরা গ্রামের লাল মিয়ার পুত্র আবদুল জলিল (৩০)কে পাশ্ববর্তী দক্ষিণভাগ এলাকা থেকে আটক করে পুলিশ। এছাড়া পূর্বজুড়ী ইউনিয়নের দূর্গাপুর গ্রামের রবাই মিয়ার পুত্র কামরুল ইসলাম (২৭), জামকান্দি গ্রামের হাজির উদ্দিনের পুত্র মারুফ উরফে সানু (২১)কে জায়ফরনগর ইউনিয়নের পশ্চিম ভবানীপুর (খালপাড়ের) আবদুল করিম উরফে লকুছ মিয়ার পুত্র রবি মিয়া (২১)কে গ্রেফতার করে পুলিশ গ্রেফতারকৃতদের কাছ থেকে নগদ অর্থ, ডাকাতি কাজে ব্যবহৃত অস্ত্রসমুহ উদ্ধার করে। তবে আসামী কামরুল ইসলাম কে পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়েদুল ইসলাম রুয়েল আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। এ নিয়ে একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুড়ী থানায় একাধিক মামলা রয়েছে। ডাকাতির কাজে একটি মাইক্রোবাসসহ অন্যান্য জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied