ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

যুক্তরাষ্ট্রে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৪


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৯-৬-২০২২ দুপুর ১০:৩৬

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে চারজন। স্থানীয় সময় বুধবার (৮ জুন) বিকেলে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলীয় অ্যারিজোনার সীমান্তবর্তী ইম্পেরিয়াল কাউন্টিতে প্লেন বিধ্বস্ত ও প্রাণহানির এই ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের একটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম লস অ্যাঞ্জেলস টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, বিধ্বস্ত এই সামরিক বিমানটি একটি এমভি-২২বি অসপ্রে এয়ারক্রাফট। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর থার্ড মেরিন এয়ারক্রাফট উইং এই বিমানটি পরিচালনা করে থাকে। থার্ড মেরিন এয়ারক্রাফট উইংয়ের মুখপাত্র কর্পোরাল সারাহ মার্শাল এই তথ্য জানিয়েছেন। বিধ্বস্ত এই বিমানে কোনো পারমাণবিক পদার্থ ছিল না বলেও জানিয়েছেন তিনি।

বার্তা সংস্থা এএফপি বলছে, এমভি-২২বি অসপ্রে এয়ারক্রাফট হচ্ছে এমন একটি বিমান যেটি তথাকথিত ‘খাড়াভাবে টেকঅফ ও অবতরণ’ করতে পারে। সামরিক এই বিমানটি ঘূর্ণনশীল ডানা রয়েছে যার মাধ্যমে এটিকে হেলিকপ্টারের মতো ওপরের দিকে উড্ডয়ন বা পরিচালনা করা যেতে পারে। আবার একইসঙ্গে এটি গতানুগতিক বিমানের মতো উড়তে পারে। আরো ভালো করে বললে অসপ্রে হলো এমন একটি বিমান, যা হেলিকপ্টারের মতো টেকঅফ ও ল্যান্ড করতে পারে এবং একই সঙ্গে বিমানের মতো উড়তে পারে।

তবে এই ধরনের বিমানের একটি ঝামেলাপূর্ণ এবং বিতর্কিত ইতিহাস রয়েছে। এই ধরনের বিমান ব্যবহার করতে গিয়ে মার্কিন সামরিক বাহিনী বেশ কয়েকটি দুর্ঘটনার শিকার হয়েছে, যার মধ্যে গত মার্চ মাসে নরওয়েতে একটি দুর্ঘটনা ছিল অন্যতম। সে সময় এই ধরনের বিমান বিধ্বস্ত হয়ে ৪ মার্কিন মেরিন সেনা নিহত হন।

জামান / এমএসএম

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা

চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক

রেকর্ড কম জনসমর্থনের মধ্যেই ট্রাম্পের ৩২ দিনের নির্বাচনি প্রচার শুরু

ইরানকে ৩ বিমানবাহী রণতরী দিয়ে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র

‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’