সিঙ্গাইর পৌর আ'লীগের সভাপতি সালাম, সম্পাদক সাইদুর
সর্বসম্মতিক্রমে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো মানিকগঞ্জের সিঙ্গাইর পৌর আ'লীগের সভাপতি আব্দুস সালাম খান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. সাইদুর রহমান। বুধবার (৮ জুন) বিকেলে সিংগাইর পৌর শহরের বালিকা উচ্চ বিদ্যালয় সড়কে অনুষ্ঠিত পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এ কমিটির ঘোষণা দেয়া হয়।
এছাড়া একই দিনে শেখ জাহিদুল ইসলামকে সভাপতি ও নুরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে সিঙ্গাইর সদর ইউনিয়নের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম। সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, যুগ্ম-সম্পাদক বাদরুল ইসলাম বাবলু, আ ফ ম সুলতানুল আজম আপেল প্রমুখ।
এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবিএম হেলাল উদ্দিন, যুগ্ম সম্পাদক কাজী এনায়েত হোসেন টিপু, সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ খান, পৌর মেয়র আবু নাঈম মো. বাশার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ারা খাতুন, যুগ্ম-সম্পাদক শহিদুর রহমান, সায়েদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক খান ও ওবায়দুল হকসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক
পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা
পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু
ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
Link Copied