ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৮


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৭-৫-২০২১ দুপুর ১১:৯

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যান জোসে রেল ইয়ার্ডে বন্দুকধারীর হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এ ঘটনায় বন্দুকধারীও নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। স্থানীয় সময় বুধবার (২৬ মে) সকাল পৌনে ৭টায় সান্তা ক্লারা কাউন্টি শেরিফ বিভাগের পাশে ভ্যালি ট্রান্সপোর্টেশন অথরিটির (ভিটিএ) রেল ইয়ার্ডে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

সান জোসে শেরিফের ডেপুটি রাসেল ডেভিস বলেন, ‘বন্দুকধারীসহ আটজন নিহত হয়েছেন। তাদের মধ্যে রেলকর্মীরাও রয়েছেন। হামলাকারী ভিটিএর কর্মচারী ছিলেন। এ ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের চিকিৎসা চলছে।’

ডেভিস আরও বলেন, কর্তৃপক্ষ ভোর ৬টা ৩৪ মিনিটের দিকে কল পায় যে, ভিটিএ নিয়ন্ত্রণ কেন্দ্রের কাছে গুলি ছোঁড়া হয়েছে। পুলিশ ট্রানজিট ভবনের অভ্যন্তরে বিস্ফোরক ডিভাইস সম্পর্কেও তথ্য পেয়েছিল এবং বোমা স্কোয়াড তদন্ত করছে।

স্থানীয় পত্রিকার খবরে বলা হয়েছে, অভিযুক্ত হামলাকারীর নাম স্যামুয়েল ক্যাসিডি (৫৭)। তিনি রেল ইয়ার্ডের একজন টেকনিশিয়ান ছিলেন। তবে কর্তৃপক্ষ এখনও তার পরিচয় এবং হামলার কারণ জানাতে পারেনি।

ঘটনার পর এক টুইটবার্তায় সান জোসের মেয়র স্যাম লিকার্ডো বলেন, ভ্যালি ট্রান্সপোর্টেশন অথরিটিতে এক বন্দুকধারীর হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি এখনও পর্যবেক্ষণ করা হচ্ছে। আহতদের মধ্যে একজন হাসপাতালে নেয়ার পথে মারা যান জানিয়ে তিনি গণমাধ্যমকে বলেন, সান জোসে শহরের জন্য এটি একটি ভয়াবহ দিন। এ ধরনের ঘটনা যেন এই শহরে আর না ঘটে সেজন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব।

এদিকে, টিএ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান গ্লেন হেন্ড্রিক্স বলেন, ট্রেন সিস্টেমের অপারেশন নিয়ন্ত্রণ কেন্দ্রের ভেতরে নয়, রেল রক্ষণাবেক্ষণ ইয়ার্ডে হামলা হয়েছে। সেখানে যানবাহন মেরামত করা হয়।

প্রীতি / জামান

প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে

দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ

রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের