ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

নিজ অর্থায়নে বাজারের রাস্তা নির্মাণ করে দিলেন আওয়ামী লীগ নেতা


ভোলা প্রতিনিধি photo ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৬-২০২১ দুপুর ৩:১৭
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বাজারগুলোর মধ্যে অন্যতম একটি হলো ঐতিহ্যবাহী মির্জাকালু বাজার। এ বাজারের সাথে ব্যবসা-বাণিজ্য ছিল দেশ এবং বিদেশের স্বনামধন্য ব্যবসায়ীদের। প্রমত্তা মেঘনার ভাঙনে বর্তমানে মির্জাকালু বাজারটি ভেঙে তিনটি অংশে বিভক্ত হয়ে ৩টি বাজার গড়ে উঠেছে। ওই বাজারগুলো হলো- খাসমহল, কাজীরহাট ও চেয়ারম্যান বাজার। ওই বাজারগুলোর মধ্যে চেয়ারম্যান বাজারটি নামমাত্র বাজার।
 
স্থানীয় সূত্রে জানা যায়, মির্জাকালু বাজারটিতে সরকারি কোনো বরাদ্দ আসে না। বাজারটি ইজারাও দেয়া হয় না। এজন্য কোনো নির্ধারিত দিনে বাজারও মিলছে না। বাজারে যাওয়া-আসা করার দুপাশের সংযোগ সড়ক দুটিতে বর্ষা মৌসুমে প্রচুর কাদা হয়। এতে বাজার ব্যবসায়ী ও পথচারীদের খুবই কষ্ট হয়। বাজারের মাঝখানের সড়কেও একহাঁটু কাদা থাকে বর্ষা মৌসমে, এমনকি একটু বৃষ্টি হলেই পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এ অবস্থায় বিষয়টি নজরে আসে বোরহানউদ্দিন উপজেলার আওয়ামী লীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর নামে খ্যাত আবেদ চৌধুরীর।
 
স্থানীয়রা আরো জানান, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ নেতা আবেদ চৌধুরী যে কোনো মানুষের বিপদ-আপদে সার্বিক সহযোগিতা করে আসছেন। এরই ধারাবাহিকতায় ওই বাজার কমিটি বিষয়টি তার নজরে আনলে তিনি প্রতিশ্রুতি দেন বাজারের সংযোগ সড়ক দুটিসহ এবং বাজারের মাঝখানের সড়কটি (প্রায় ৮০০ ফুট) ইট দিয়ে নিজ অর্থায়নে মেরামত করার উদ্যোগ নেবেন। ওই প্রতিশ্রুতি অনুযায়ী ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ আলী আজম মুকুল এমপির নির্দেশে রোববার (২৭ জুন) সকালে ওই বাজার উন্নয়নকাজের উদ্বোধন করেন আ'লীগ নেতা আবেদ চৌধুরী।
 
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- হাসাননগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কামাল চৌধুরী (মেম্বার), হাসাননগর ইউনিয়ন যুবলীগর সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী, হাসাননগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তন্ময় হাসান রিয়াদ মীর, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সিনিয়র সহ-সভাপতি আরিয়ান রায়হান পাটওয়ারী, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবউল্ল্যাহ মাস্টার প্রমুখ।
 
ওই বাজারের মুদি ব্যবসায়ী মো. হোসেন মিয়া ও নিমাই বণিক জানান, দীর্ঘদিন এ রাস্তা দিয়ে চলাচলে অনেক কষ্ট হয়েছে। আজ এ কাজের মাধ্যমে আমরা সবাই উপকৃত হবে। এ ধরনের কাজ খুবই প্রশংসিত।

এমএসএম / জামান

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়