লাল রংয়ের ব্রিফকেস হাতে সংসদে অর্থমন্ত্রী
২০২২-২৩ অর্থবছরের জন্য বাজেট ঘোষণার জন্য লাল রংয়ের ব্রিফকেস হাতে সংসদ ভবনে পৌঁছেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। বৃহস্পতিবার (৯ জুন) দুপুর ১২টার দিকে সংসদ ভবনে পৌঁছান তিনি।
অর্থমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপনের জন্য বেলা সোয়া ১১টায় গুলশানের বাসভবন হতে জাতীয় সংসদের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। দুপুর ১২টায় সংসদ ভবনে পৌঁছান তিনি।
২০২২-২৩ অর্থবছরে প্রস্তাবিত বাজেটের আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। এটি বর্তমান সরকারের ২৩তম এবং বাংলাদেশের ৫১তম ও বর্তমান অর্থমন্ত্রীর চতুর্থ বাজেট। বাজেটে করোনা মহামারীপরবর্তী অর্থনীতি মোকাবেলায় নানা ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে। ‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’ শিরোনামের এবারের বাজেটটি প্রস্তুত হয়েছে সরকারের অতীতের অর্জন এবং উদ্ভূত বর্তমান পরিস্থিতির সমন্বয়ে।
সঙ্গত কারণেই বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কৃষি খাত, স্বাস্থ্য, মানবসম্পদ, কর্মসংস্থান ও শিক্ষাসহ বেশকিছু খাতকে।
এমএসএম / এমএসএম
চট্টগ্রাম বন্দরের ৪৪২ কনটেইনার পণ্য উঠছে ই-নিলামে
নতুন সরকারের অগ্রগতি ও অবনতির ৩১ সূচক
পূর্ণাঙ্গ পর্ষদ ছাড়াই চলছে ইসলামী ব্যাংক, ক্ষুব্ধ গ্রাহকরা
বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্য বর্তমানে ১২ বিলিয়ন ডলারের : মন্ত্রী
সরকারের ৬ মাস : ১২ সূচকে স্বস্তি, ১৯টিতে গভীর শঙ্কা
পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী
রিজেন্ট টেক্সটাইলের পাঁচ পরিচালককে শতকোটি টাকা অর্থদণ্ড
সৌরবিদ্যুৎ কেন্দ্র করবে জিবিবি পাওয়ার
সৌরবিদ্যুতে ৬ টাকা ৪৮ পয়সা ট্যারিফ নির্ধারণের সুপারিশ
পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত
২৫০ কোটি টাকার প্রিফারেন্স শেয়ার ইস্যু করবে রানার
গ্যাস সংকটে ফু-ওয়াং ফুডের কারখানা বন্ধ