ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

আ’লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটিতে আবুল ফজল রাজু


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৬-২০২১ দুপুর ৩:২১
'৯০-এর দশকের বাংলাদেশ ছাত্রলীগের চরম দুঃসময়ের রাজপথের সাহসী মুজিব সৈনিক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদ্য সাবেক পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাসিন্দা, সমাজসেবক আবুল ফজল রাজু বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। এমন খবরে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনে চলছে মিষ্টি বিতরণের ধুম। অপরদিকে সাধারণ লোকজন দলের গুরুত্বপূর্ণ এমন পদ পাওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন।  
 
আবার দলের হয়ে কাজ করার এমন সুযোগ পেয়ে তাকে উপ-কমিটির সদস্য নির্বাচিত করায় কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এছাড়াও  দলের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য সচিব ড. সেলিম মাহমুদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। 
 
উল্লেখ্য, মো. আবুল ফজল রাজু ১৯৭০ সালের ৪ জানুয়ারি নারায়ণগঞ্জের রূপগঞ্জের পিংলান (১৭নং সেক্টর পূর্বাচল নতুন শহর) গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম ফালু মিয়া ও মাতা মরহুমা জামিরুন নেসা। আবুল ফজল রাজু কৈশোর হতেই বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি ঢাকা কলেজ ছাত্রলীগে জড়িত হয়ে ওই  কলেজ ছাত্র সংসদে নির্বাচন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের রাজনীতি এবং কেন্দ্রীয় ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। এছাড়াও তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও ঢাকার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং শিক্ষামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। পাশাপাশি  পূর্বাচল আদর্শ কলেজের প্রতিষ্ঠাতা, পূর্বাচল নিউ টাউন ক্লাব লিমিটেডের প্রতিষ্ঠাতা সভাপতি, জয়বাংলা পরিষদ, পূর্বাচল নতুন শহরের আহ্বায়ক এবং ঢাকাস্থ  রূপগঞ্জ-কালীগঞ্জ সমিতির সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছেন।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান