হোমনায় মহানবী হজরত মুহম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
কুমিল্লার হোমনায় বিশ্বনবী হজরত মুহম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি এবং অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) বেলা ১১টায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হোমনা শাখার উদ্যোগে হোমনা প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ভারতের বিজেপি নেতা নুপুর শর্মা ও নবীন কুমার জান্দালের বিরুদ্ধে বিভিন্ন ধরনের শ্লোগান দেন এবং তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। পরে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হোমনা উপজেলা শাখার সভাপতি মাওলানা মহিউদ্দিন ফারুকী, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবদুছ ছালাম, ইসলামী ছাত্রসেনা কুমিল্লা উত্তর জেলার সভাপতি জাবের হোসাঈন জাবের, ইসলামী যুবসেনা হোমনা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মো. বাহাউদ্দিন আত্তাহেরী, ইসলামী ছাত্রসেনার হোমনা শাখার সভাপতি মাওলানা নেছার উদ্দিন, সাধারণ সম্পাদক মাও. মাইনুদ্দিন মাইজভেন্ডারী। এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন
গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
Link Copied