ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

পিতৃপরিচয়ের দাবিতে মুক্তার সংবাদ সম্মেলন


জ্যেষ্ঠ প্রতিবেদক  photo জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭-৬-২০২১ দুপুর ৩:৪৩
জন্মের পর থেকে পিতৃপরিচয় না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন অসহায় মুক্তা আক্তার। স্থানীয় চেয়ারম্যান-মেম্বারদের শরণাপন্ন হয়েও পাননি কোনো সহযোগিতা। অবশেষে রোববার (২৭ জুন) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবে পিতৃপরিচয় ফিরে পেতে সংবাদ সম্মেলন করেন তিনি। মুক্তা আক্তারের বয়স এখন ১৮ বছর। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের আগসাভার গ্রামের নিজাম উদ্দিন ও শিউলী আক্তার দম্পত্তির মেয়ে তিনি। 
 
সংবাদ সম্মেলনে মুক্তা জানান, জন্মের ৬ মাস পরেই মা শিউলী আক্তারকে তালাক দেন তার বাবা নিজাম উদ্দিন। এরপর পিতৃপরিচয় দিতে অস্বীকৃতি জানান তার বাবা। অন্যত্র বিয়ে হয় তার মায়ের। ফলে শিশুকাল থেকেই বাবা-মা না থাকায় চরম অবহেলা ও অযত্নের মধ্যদিয়ে বেড়ে ওঠেন তিনি। 
 
কান্নাজড়িত কণ্ঠে মুক্তা বলেন, আমার পিতা নিজাম উদ্দিন আমাকে সন্তানের স্বীকৃতি দিতে অস্বীকার করায় আমি শিশুকাল থেকেই পিতৃস্নেহ, লেখাপড়া, সমাজে অন্যান্য মানুষের মতো স্বাভাবিক জীবনযাপন থেকে বঞ্চিত হয়েছি। পিতৃপরিচয় না থাকার ফলে অর্থাভাবে আমি চতুর্থ শ্রেণির বেশি লেখাপড়া করতে পারিনি। সমাজে নানা গঞ্জনা আর অবহেলার মধ্যদিয়ে আমার শিশু ও কৈশরকাল কেটেছে।
 
মুক্তা বলেন, আমি আমার পিতৃপরিচয়ের দাবি নিয়ে নিজাম উদ্দিনের বাড়িতে একাধিকবার গেলেও আমার সৎমা, দাদি ও আমার পিতা আমাকে অস্বীকার করে বারবার বাড়ি থেকে তাড়িয়ে দেন। এ বিষয় নিয়ে আমি একাধিকবার স্থানীয় চেয়ারম্যান-মেম্বারদের শরণাপন্ন হলেও কোনো ন্যায়বিচার পাইনি। এখন আমার বয়স ১৮ বছর। এখন আমি সমাজের মানুষের মুখের ভাষা বুঝতে পারি। এ কারণেই আমি আমার পিতৃপরিচয় ফিরে পেতে আমার পিতার দ্বারস্থ হয়েও আমার পিতার কাছে সন্তানের অধিকার ফিরে পাইনি। সর্বশেষ গত মাসের ৩০ তারিখে পিতৃপরিচয়ের দাবিতে আমার পিতার বাড়িতে গেলে আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় ও প্রাণনাশের হুমকি দেয়। এমতাবস্থায় আমি সমাজে ঘৃণিত অবস্থায় অসহায় জীবনযাপন করছি। পিতৃপরিচয় ফিরে পেতে মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
 
মুক্তার মা শিউলি আক্তার, মামা শহিদুল ইসলাম, তার পিতা নিজামের মামা ও মা শিউলী আক্তারের চাচা মো. হারেজ মিয়া প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ।

এমএসএম / জামান

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত