ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ৯-৬-২০২২ দুপুর ৪:১২

নওগাঁর ধামইরহাটে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের বাস্তবায়নে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা। ক্যাম্পেইন বিষয়ে বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডা. নিয়াজ মোস্তাক চৌধুরী।

অনুষ্ঠানে ক্যাম্পেইন বাস্তবায়নে প্রয়োজনীয় ভূমিকা রাখার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করে আরো বক্তব্য রাখেন- ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক কাজী, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, উপজেলা শিক্ষা অফিসার আজমল হোসেন, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, আড়ানগর ইউপি চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আবু ইউসুফ বদিউজ্জামান বকুল, উপ-সহকারী প্রকৌশলী আব্দুস সোবহান সাফি, স্যানিটারি ইন্সপেক্টর আনিছুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক আব্দুর রাজ্জাক প্রমুখ।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু