ধামইরহাটে সরকারি এম এম কলেজ ছাত্রলীগের সভাপতি সৌরভ, সম্পাদক সুমন
নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ ছাত্রলীগ ধামইরহাট সরকারি এম এম কলেজ শাখা কমিটির সভাপতি মো. সৌরভ বাবু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. সুমন বাবু। গতকাল বুধবার (৮ জুন) নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী ও সাধারণ সম্পাদক আমানুজ্জামান শিউলের যৌথ স্বাক্ষরে আগামী এক বছরের জন্য একটি আংশিক কমিটি অনুমোদন প্রদান করা হয়।
কমিটির সহ-সভাপতি পদে আবু জায়েদ হোসেন রাশেদ, মো. মেহেরুল ইসলাম, রাজু ইসলাম, জাকির হোসেন, রিভার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মো. মুরাদুজ্জামান ইমন, রফিকুল ইসলাম রকি, মো. রাকিব হোসেন রাজ, সাংগঠনিক সম্পাদক এ কে নোমান, রাজিব হোসেন ও মোরসালিন ইসলামকে নির্বাচিত করা হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করেন জেলাা ছাত্রলীগের সভাপতি-সম্পাদক।
নবনির্বাচিত সভাপতি সৌরভ বাবু এবং সম্পাদক সুমন বাবু বলেন, শিক্ষা-শান্তি ও প্রগতির ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সরকারি এম এম কলেজ শাখা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে সর্বদা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবে।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন