ঢাকা শনিবার, ৮ আগস্ট, ২০২৬

গ্রেপ্তারের পর মালির প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর পদত্যাগ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৭-৫-২০২১ দুপুর ১১:১০

মালিতে সামরিক বাহিনীর হাতে গ্রেপ্তারের দুই দিন পর দেশটির প্রেসিডেন্ট বাহ নদা ও প্রধানমন্ত্রী মক্টর উয়ান পদত্যাগ করেছেন। বুধবার তারা পদত্যাগ করেন বলে জানিয়েছেন দেশটির জান্তা সরকারের এক উপদেষ্টা।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, মালিতে গত বছরের আগস্টে এক সামরিক অভ্যুত্থানের পর বেসামরিক শাসনব্যবস্থা ফিরিয়ে আনতে কাজ করছিলেন প্রেসিডেন্ট এনদাও ও প্রধানমন্ত্রী উয়ানে। এক বছরের কম সময়ের মধ্যে আবার সামরিক অভ্যুত্থান ঘটল পশ্চিম আফ্রিকার দেশটিতে।

জান্তাপ্রধান আসিমি গোইতার বিশেষ উপদেষ্টা বাবা সিসে বলেন, সামরিক ঘাঁটিতে আটক থাকা প্রেসিডেন্ট এনদাও ও প্রধানমন্ত্রী উয়ানে পদত্যাগ করেছেন। সে সময় মধ্যস্থতাকারীরা উপস্থিত ছিলেন।

মধ্যস্থতাকারী হিসেবে থাকা পশ্চিম আফ্রিকার দেশগুলোর অর্থনৈতিক জোট ইকোওয়াস, আফ্রিকান ইউনিয়ন এবং জাতিসংঘ মিশন মিনুসমার প্রতিনিধিদল সাংবাদিকদের বলেন, তারা মালি পৌঁছানোর আগেই এ পদত্যাগের ঘটনা ঘটেছে।

প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে আটকের ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক নিন্দা ও নিষেধাজ্ঞার মুখে পড়ে মালি। সিসে বলেন, গ্রেপ্তার দুজনকে মুক্তি দেওয়া এবং নতুন সরকার গঠনের বিষয়ে সমঝোতা চলছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাঁদের গ্রেপ্তার করে সেনাবাহিনী।

প্রীতি / জামান

ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে

ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ নিহত ৩

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭

সৌদিতে হুথিদের হামলা, বিদেশিসহ আহত অনেকে

হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান

উত্তেজনার মধ্যে ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস, স্কুল বন্ধ ঘোষণা

শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস, স্কুল বন্ধ ঘোষণা

ট্রাম্পের সফরের আগে গলফ মাঠ থেকে অস্ত্রধারী গ্রেপ্তার

দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৬

ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প