ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বালাগঞ্জে ডেকোরিস ডায়মন্ডের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত


বালাগঞ্জ প্রতিনিধি photo বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৯-৬-২০২২ বিকাল ৬:৮
বালাগঞ্জে যুক্তরাজ্যস্থ ডেকোরিস ডায়মন্ডের উদ্যোগে অসহায় ও চিকিৎসাবঞ্চিত লোকজনকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।  বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলালের সার্বিক তত্ত্বাবধানে এবং যুক্তরাজ্য প্রবাসী হাফেজ মাওলানা বশির গণি ও মাওলানা মোরসালিনের আর্থিক সহযোগিতায় বৃহস্পতিবার (৯ জুন) সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের হামিদপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী হাজী আব্দুল গণির বাড়িতে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
 
এ উপলক্ষে আজ সকালে আয়োজিত এক অনুষ্ঠানে সমাজকর্মী আব্দুল হান্নানের সভাপতিত্বে ও সাংবাদিক তারেক আহমদের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন- সিলেট পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. রকিবুল হাসান জুয়েল, সাংবাদিক শহীদ আহমদ চৌধুরী জুলহান, পূর্ব গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. জহির আলী, সমাজকর্মী হামজা মিয়া, ইউপি সদস্য সাবুল আহমদ, সমাজকর্মী মাও. তরিকুল ইসলাম, সমাজকর্মী জয়নাল আবেদীন আওলাদ।
 
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার রেদোয়ানুল ইসলাম, নর্থইস্ট হাসপাতালের ক্যান্সার বিভাগের মেডিকেল অফিসার ডা. মাসরুর আহমদ, সিলেট ইবনেসিনা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শেখ সানি, পূর্ব গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিন আহমদ, সমাজসেবী জিতু মিয়া, ফখরুল ইসলাম গেদাই, মাও. সানুর আহমদ, যুবলীগ নেতা রফিক আহমদ, রুমান আহমদ প্রমুখ। 
 
উল্লেখ্য, দীর্ঘদিন যাবৎ যুক্তরাজ্য প্রবাসী হাজী আব্দুল গণি তার নিজ এলাকায় মসজিদ-মাদ্রাসায় সহায়তা ও বিভিন্ন দুর্দিন-দুঃসময়ে মানুষের পাশে এসে দাঁড়ান। তার ও তার পরিবারের এ সহযোগিতা অব্যাহত রাখতে তিনি সকলের দোয়া কামনা করেছেন।

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার