মুহাম্মাদ (সাঃ) কে কটূক্তির প্রতিবাদে বিরামপুরে বিক্ষোভ মিছিল
বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সাঃ) এবং উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রাঃ) কে অবমাননা, কটূক্তি ও ব্যাঙ্গ করার প্রতিবাদে দিনাজপুরের বিরামপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুন) বাদ জুম্মা উপজেলার ‘সকল মুসলিম উম্মা’র ব্যানারে আয়োজিত একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে, পৌর শহরের ঢাকামোড়ে সমবেত হয়ে প্রতিবাদ সমাবেশ করে।
সমাবেশে বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে বক্তারা বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সাঃ) এবং উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রাঃ) কে অবমাননা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে কটূক্তিকারীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে সকলকে নিজ নিজ ধর্ম শান্তিপূর্ণ ভাবে পালনের আহ্বান জানান।
প্রসঙ্গত, গত সপ্তাহে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুজন নেতা নুপুর শর্মা ও নবীন কুমার মুসলিম সম্প্রদায়ের বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সাঃ) এবং উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রাঃ) কে কটূক্তি করে। এর পরেই দেশ-বিদেশে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied