ঘোড়াঘাটে পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ: নিহত-১, আহত-১৭
দিনাজপুরের ঘোড়াঘাটে পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক মোজাহার (২৮) নিহত হয়েছে। আহত হয়েছে পিকআপে থাকা ১৭ জন যাত্রী। শুক্রবার সন্ধা ৭টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের হিলিমোড়ে এই দূর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালক মোজাহার (২৮) বিরামপুর উপজেলার রানীনগর-তেংড়া গ্রামের বাসিন্দা। তিনি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সড়ক ও জনপদ (এলজিইডি) বিভাগে সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
জানাযায়, দিনাজপুর সদর উপজেলা থেকে ২০ জন যাত্রী পিকআপ যোগে গাইবান্ধায় যাচ্ছিল একটি অটো রাইস মিলে কাজ করার জন্য। অপরদিকে নিহত মোজাহার নিজ মোটরসাইকেল যোগে কর্মস্থল পলাশবাড়ী থেকে নিজ বাড়ি বিরামপুরে যাচ্ছিল। যাত্রী বোঝাই পিকআপটি উপজেলার হিলিমোড়ে পৌঁছালে অপরদিক থেকে আসা মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হয় এবং পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নিচু জমিতে উল্টে যায়।
পরে ফায়ার সার্ভিস সদস্যরা এসে আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার বলেন, আমাদের স্টেশন থেকে ৩০০ মিটার দুরে মহাসড়কে বিকট শব্দে আওয়াজ হয়। পরে আমরা সেখানে গিয়ে দেখি পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থল থেকে আমরা প্রায় ১০-১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।
ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. পার্থজ্বীময় সরকার জানান, আহত ১৭ জনের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক। তাদেরকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। বাকি ১৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, আমরা সুরতহাল রিপোর্ট তৈরি করেছি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় কেও বাদী হয়ে মামলা না করলে, আমরা নিজেরাই বাদী হয়ে মামলা করব।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied