চন্দনাইশে ইয়াবা ও জিআর মামলার আসামিসহ আটক ৫
চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকসহ ৩ জন এবং জিআর পরোয়ানাভুক্ত আসামিসহ ৫ জনকে আটক করেছে থানা পুলিশ।
জানা যায়, দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত এসআই (নিরস্ত্র) জাকির হোসেন ও তার সঙ্গীয় অফিসারসহ থানাধীন দোহাজারী পৌরসভাস্থ সিঙ্গার শোরুমের সামনে থেকে ইয়াবা বহনকাজে ব্যবহৃত একটি ট্রাকসহ (ঢাকা মেট্টো-ট ১৪-২২৪৩) হাজারীবাগ এলাকার মৃত হাশেম বেপারীর ছেলে মো. শাহিন (৪০), হিরাজিল হাউজিংয়ের ইলিয়াছ মিয়ার বাড়ি এলাকার হাশেম মৃধার ছেলে মো. শাহআলম (২৭) ও মৃত হাছান আলীর ছেলে মো. কাশেমকে (২৫) আটক করেন।
এছাড়া পৃথক অভিযানে দুটি জিআর পরোয়ানাভুক্ত আসামি পূর্ব এলাহাবাদ এলাকার মো. শহিদ উল্যাহর ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩০) এবং দোহাজারী পৌরসভার উত্তর চাগাচর এলাকার নুর উদ্দিনের ছেলে মো. আব্দুল্লাহ ফয়সাল জিকুকে (২৫) আটক করা হয়। আটককৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর