বিশ্বে এক দিনে ৫ লাখের বেশি করোনায় আক্রান্ত, মৃত্যু ১২৭২
শ্বাসতন্ত্রের প্রাণঘাতী রোগ করোনায় শুক্রবার বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২৯ হাজার ৭৭৫ জন এবং কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ১ হাজার ২৭২ জনের। এছাড়া এই দিন বিশ্বে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৮৪ হাজার ৪৭৬ জন। করোনা মহামারী শুরুর পর থেকে এ রোগে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স সূত্রে জানা গেছে এসব তথ্য।
ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, শুক্রবার দৈনিক সংক্রমণের হিসেবে বিশ্বে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র আর এ দিন কোভিডজনিত অসুস্থতায় সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে তাইওয়ানে। যুক্তরাষ্ট্রে শুক্রবার করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৯৩ হাজার ৮৬২ জন এবং কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ২০৫ জনের। একই দিন তাইওয়ানে কোভিডজনিত অসুস্থতায় মারা গেছেন ২১৩ জন এবং করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৬৮ হাজার ৩৪৭ জন।
যুক্তরাষ্ট্র ও তাইওয়ান ব্যতীত বিশ্বের আরও যেসব দেশে শুক্রবার সংক্রম-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সেসব হলো— জার্মানি (নতুন আক্রান্ত ৭৪ হাজার ৯০৮ জন, মৃত ১০৬ জন), ব্রাজিল (নতুন আক্রান্ত ৫৬ হাজার ৪৯১ জন, মৃত ১৫৮ জন), অস্ট্রেলিয়া (নতুন আক্রান্ত ৩০ হাজার ১০ জন, মৃত ৩৮ জন), রাশিয়া (মৃত ৭০ জন, নতুন আক্রান্ত ৩ হাজার ৬৭৮ জন), স্পেন (মৃত ৬৪ জন, নতুন আক্রান্ত ১৪ হাজার ১৫২ জন) ও উত্তর কোরিয়া (নতুন আক্রান্ত ৪৫ হাজার ৫৪০, মৃত ০)।
বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ কোটি ১০ লাখ ৬৭ হাজার ৮৯৪ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ২ কোটি ১০ লাখ ৩১ হাজার ১৯১ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৩৬ হাজার ৭০৩ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে। তারপর অত্যন্ত দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এই ভাইরাসটি। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। কিন্তু তাতেও অবস্থার উন্নতি না হওয়ায় অবশেষে ওই বছরের ১১ মার্চ করোনাকে মহামারী হিসেবে ঘোষণা করে ডব্লিউএইচও।
ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, মহামারীর দুই বছরে বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫৩ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৮৪৬ জন এবং কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ৬৬ লাখ ২৯ হাজার ৬৬০ জন। এছাড়া এই সময়সীমার মধ্যে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ৫১ কোটি ২২ লাখ ৯৪ হাজার ২৯২ জন।
জামান / জামান
হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর
সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান
হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য
‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’
পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা
চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি
মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির
দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক
রেকর্ড কম জনসমর্থনের মধ্যেই ট্রাম্পের ৩২ দিনের নির্বাচনি প্রচার শুরু
ইরানকে ৩ বিমানবাহী রণতরী দিয়ে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র
‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’
শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?