ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১১-৬-২০২২ দুপুর ১২:২৬

জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের আয়োজনে চট্টগ্রামের সীতাকুণ্ডের কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে নিহতদের রুহের মাগফিরাত কামনায় ও আহতদের আশু আরোগ্য কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বাদ মাগরিব শিরোইল বাস টার্মিনাল রোডের দোশর মণ্ডলের মোড়ে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আহম্মেদ রেজা খান। 

এ সময় রাজশাহীর বিভিন্ন জেলা থেকে দোয়া মাহফিলে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন সংগঠনের নেতাকর্মীরা। তারাও সীতাকুণ্ডের কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে নিহতদের মাগফিরাত কামনায় ও আহতদের আশু আরোগ্য কামনা করেন।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের সভাপতি মো. নুরে ইসলাম মিলন। জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের প্রচার সম্পাদক আসগর আলী সাগর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী মডেল প্রেসক্লাবের সভাপতি রফিকুর রহমান লালু, সাধারণ সম্পাদক ইমদাদুল হক, সত্যের জয় সামাজিক সংগঠনের সভাপতি মো. সালাউদ্দীন খান সোহাগ, রাজশাহী বিক্রয় প্রতিনিধি অ্যাসোসিয়েশন কর্মচারী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি নাজমুল ইসলাম, রাজশাহী বৃক্ষ সংগঠনের সহ-সভাপতি আব্দুর রশিদ, সহ-সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এবং জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের সাংগাঠনিক সম্পাদক আমিরুল হোসেন সান্ত।

সীতাকুণ্ডের বিএম কনটেইনারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি মো. নুরে ইসলাম মিলন বলেন, এ অগ্নিকাণ্ডের ঘটনা ষড়যন্ত্রমূলক কি না তা খতিয়ে দেখতে হবে। কারণ অগ্নিকাণ্ডের পর ডিপো কর্তৃপক্ষের কারা ফায়ার সার্ভিসের কাছে কেমিক্যালের তথ্য গোপন করেছে? কেন বাংলাদেশের বড় বাণিজ্যিক শহর সংলগ্ন বিএম ডিপোতে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না? কেন ঘন্টায়ও আগুন নিভানো গেল না? তিনি বিএম ডিপোতে নিহত ও আহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান।

শোকবার্তায় সংগঠনের বিশেষ অতিথি রাজশাহী মডেল প্রেসক্লাবের সভাপতি রফিকুর রহমান লালু বলেন, সীতাকুণ্ডে ভয়াবহ বিস্ফোরণে যারা আহত হয়েছেন তারা কঠিন যন্ত্রণা ভোগ করছেন। সবাইকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে হবে। যেসব ব্যবসায়ীর পণ্য ও পরিবহন ধ্বংস হয়েছে তাদের ক্ষতি কাটিয়ে উঠতে সহযোগিতা করতে হবে। আহত সবার বিনামূল্যে উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে।

দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় সাংবাকি সংস্থার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু,দপ্তর সম্পাদক এহেসান হাবীব তারা, আমাদের রাজশাহী পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার সাংবাদিক হুমায়ন কবির, রাজশাহী মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি মো: বাবর আলী মোল্লা,এশিয়ান টিভির রবিউল আলম শান্ত, শোহাগ আলী, জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহি সদস্য সোহেল রানা,নাঈম হোসেন,সুরুজ আলী,বাবু,সারোয়ার সবুজ,মারুফ আহম্মেদ।

এছাড়াও দোয়া মাহফিলে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন- জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের সহ-সভাপতি (ঢাকা থেকে) মাসুদ রানা,সহ-সাধারণ সম্পাদক (চাপাইনবাবগঞ্জ থেকে) ফায়সাল আজম অপু, সহ-সাধারণ সম্পাদক (ইশ্বরদী পাবনা থেকে) পায়েল হোসেন রিন্টু,সহ-প্রচার সম্পাদক (নাটোর থেকে) আলাউদ্দিন জালাল,সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা (ইশ্বরদী পাবনা থেকে) সুমাইয়া সুলতানা হ্যাপি,সহ দপ্তর সম্পাদক (নাটোর থেকে) শেখ তোফাজ্জল হুসাইন, নির্বাহী সদস্য (নওগাঁ মান্দা থেকে) মাহবুব জামান সেতু প্রমুখ।

এমএসএম / জামান

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ উপজেলায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল