পদ্মা নদীতে ফেরিতে আগুন
মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে যাত্রী ও যানবাহন নিয়ে মাঝিরকান্দি যাওয়ার সময় মিনি রোরো ফেরি ‘বেগম রোকেয়া’-তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১১ জুন) ভোর সোয়া ৫টার দিকে মাঝিরকান্দি চ্যানেলে এ দুর্ঘটনা ঘটে। ফেরির ক্যান্টিনে থাকা তালাবদ্ধ রুম থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কৃর্তপক্ষ।
জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় ফেরিটিতে অর্ধশতাধিক যাত্রী ও ৩৬টি যানবাহন ছিল। তবে দ্রুত আগুন নির্বাপণ সরঞ্জাম ও পানির পাম্পের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা হলে ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির সহ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, শনিবার ভোর পৌনে ৫টার দিকে ফেরিটি শরীয়তপুরের মাঝিরকান্দি ঘাটের দিকে রওনা দেয়। সোয়া ৫টার দিকে মাঝিরকান্দি চ্যানেলে পৌঁছলে ক্যান্টিনের পাশের একটি তালাবদ্ধ কক্ষ থেকে আগুন ও ধোঁয়া বের হতে থাকে। দ্রুত ফেরিতে থাকা পাম্প ও আগুন নেভানোর যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণ করা হয়।
তিনি আরো বলেন, ফেরির ভেতরে শুধুমাত্র রুমের সিলিং পুড়ে গেছে। এছাড়া তেমন কোনো সমস্যা হয়নি। বিআইডব্লিউটিসির মেরিন বিভাগ পরিদর্শন করেছে। সেটি পরে মেরামত করা হবে। ফেরিটি বর্তমানে যাত্রী ও যানবাহন নিয়ে শিমুলিয়া-মাঝিরকান্দি নৌরুটে চলাচল করছে।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত