ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

মুক্তিযুদ্ধ মঞ্চের ঢাকা জেলা উত্তরের সভাপতি মুরাদ, সম্পাদক শাহ আলী


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ১১-৬-২০২২ দুপুর ১:২৯
মুক্তিযুদ্ধ মঞ্চের ঢাকা জেলা উত্তর শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মুরাদ শেখ এবং সাধারণ সম্পাদক করা হয়েছে মো. শাহ আলীকে। গত বুধবার (৮ জুন) মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং সাধারণ সম্পাদক মো. আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পূর্বের কমিটি বিলুপ্ত করে ঢাকা জেলা উত্তর শাখার ১৪ সদস্যের এ কমিটির অনুমোদন দেয়া হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, কেন্দ্রীয় কমিটির জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় সাংগঠনিক গতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা জেলা উত্তর শাখার পূর্বের কমিটি বিলুপ্ত করে আগামী এক বছরের জন্য আংশিক কমিটি অনুমোদন দেয়া হলো। 
 
কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বাবলী আক্তার, মো. রুবেল শেখ এবং সুশান্ত সাহা। যুগ্ম-সাধারণ সম্পাদক করা হয়েছে মাহমুদুর রহমান, নাসির উদ্দিন ও আরমান হোসেন রকিকে। এছাড়াও কমিটির সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. সালমান ভূঁইয়া, তামীম দিরা খান , নাইমুল হাসান আকিব , আহাদ হোসেন, মো. আকাশ এবং ওমর ফারুক।
 
এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মুক্তিযুদ্ধ মঞ্চের ঢাকা জেলা উত্তর শাখার নবগঠিত কমিটির উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। শুক্রবার (১০ জুন) বিকেলে সাভারের বঙ্গবন্ধু চত্বরে মুক্তিযুদ্ধ মঞ্চের ঢাকা জেলা উত্তরের সভাপতি মো. মুরাদ শেখ ও সাধারণ সম্পাদক মো. শাহ আলীর নেতৃত্বে সহ-সভাপতি সুশান্ত সাহা, যুগ্ম-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, আরমান হোসেন রকি, সাংগঠনিক সম্পাদক মো. সালমান ভূঁইয়া, মো. আকাশ, ওমর ফারুকসহ নবগঠিত কমিটির নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন।
 
পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সব শহীদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় মুক্তিযুদ্ধ মঞ্চ সাভার উপজেলা কমিটি ও পৌর কমিটির নেতাকর্মীরা সঙ্গে ছিলেন।

এমএসএম / জামান

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার